দক্ষিণ সুরমায় যৌথ অভিযানে ১৩...
র্যাব-৯ ও বিজিবির যৌথ অভিযানে দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকা থেকে প্রায় ১৩ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানকৃত খাদ্যপণ্য উদ্ধার করা হয়েছে।র্যাব...
ছবি সংগৃহীত
র্যাব-৯ ও বিজিবির যৌথ অভিযানে দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকা থেকে প্রায় ১৩ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানকৃত খাদ্যপণ্য উদ্ধার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদক, চোরাচালান, সন্ত্রাস, অবৈধ অস্ত্র ও বিভিন্ন অপরাধ দমনে কাজ করে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৯, সদর কোম্পানি, সিলেট এবং সিলেট বিজিবির একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২০ জুন) দিবাগত রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে মোগলাবাজার থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে ৩ হাজার ২৪০ প্যাকেট সানপাপড়ি, ৭ হাজার ২০০ প্যাকেট ডার্ক ফ্যান্টাস্টিক বিস্কুট, ৩ হাজার ২৪ প্যাকেট পার্ল-জি বিস্কুট, ১২০ প্যাকেট বেনজু চকোলেট, ৩০০ কেজি ফুচকা এবং একটি ট্রাক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব ভারতীয় চোরাচালানকৃত খাদ্যপণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লাখ টাকা।
তবে অভিযানের সময় উদ্ধারকৃত মালামালের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে র্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত পণ্য ও ট্রাক বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।
এ তথ্যটি নিশ্চিত করেছেন র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
র্যাব-৯ ও বিজিবির যৌথ অভিযানে দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকা থেকে প্রায় ১৩ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানকৃত খাদ্যপণ্য উদ্ধার করা হয়েছে।র্যাব...
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে তার বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের...
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর পরিদর্শন করেছেন বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. মাইনুল হাসান। শনিবার (২০ জুন)...
গোলাপগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) রাত ৮ টার দিকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত...
সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের নজরদারিতে ক্লজি সার্কিট (সিসি) ক্যামেরা বসানো হয়েছে।শনিবার (২০ জুন) বিকেল ৩টার দিকে সিলেট জেলা প্রশাসনের...