সিলেটের সাদা পাথরে গোসলে নেমে...
সিলেটের সাদা পাথর পর্যটনকেন্দ্রে চার বন্ধু মিলে বেড়াতে এসে গোসল করতে নেমে একজন নিখোঁজ হয়েছেন।বৃহস্পতিবার (২জুলাই) বেলা আড়াইটার দিকে সিলেটের...
ছবি: সংগৃহীত
সিলেটের জকিগঞ্জে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় চিৎকার করাকে কেন্দ্র করে আপন চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে আলম আহমদ নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১ জুলাই) রাত পৌনে ১২টার দিকে উপজেলার খলাছড়া ইউনিয়নের লামার গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আলম আহমদ (২৮) লামার গ্রামের ওয়ারিছ আলীর ছেলে। এ ঘটনায় পুলিশ অভিুযক্ত যুবককেও আটক করেছে। তার নাম পারভেজ আহমদ (৩২)। সে একই গ্রামের মোস্তাকিন আলীর ছেলে।
পুলিশ জানায়, বুধবার রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার শেষ সময় চিৎকার করাকে কেন্দ্র করে পারভেজ আহমদ ও আলম আহমদের মধ্যে তর্কাতর্কির সৃষ্টি হয়। একপর্যায়ে পারভেজ ঘর থেকে ছুরি এনে আলমকে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আলম আহমদকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত পারভেজ আহমদকে আটক করেছে। এ সময় হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়।
এ ব্যাপারে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, খেলা দেখার সময় চিৎকার করাকে কেন্দ্র করে দুই চাচাতো ভাইয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরেই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।
তিনি আরও বলেন, এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযান চালিয়ে ঘাতক যুবককে আটক করেছে এবং হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কাওছার আহমদ
সিলেটের সাদা পাথর পর্যটনকেন্দ্রে চার বন্ধু মিলে বেড়াতে এসে গোসল করতে নেমে একজন নিখোঁজ হয়েছেন।বৃহস্পতিবার (২জুলাই) বেলা আড়াইটার দিকে সিলেটের...
সিলেট-জকিগঞ্জ সড়কের চারখাই এলাকায় বিআরটিসি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুইজন ব্যক্তি আহত হয়েছেন।...
সিলেটের জকিগঞ্জে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় চিৎকার করাকে কেন্দ্র করে আপন চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে আলম আহমদ নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১ জুলাই) রাত...
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, নির্বাচনের পূর্বে জনগণকে দেয়া উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার। ইতোমধ্যে...
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ার্ড বয় ও ইন্টার্ন নার্সিং শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। এ সময় ড্রেসিং...