মৌলভীবাজারে মতিনকে অপহরণের পর হত্যা...
মৌলভীবাজারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাইকে অপহরণ করে হত্যার চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ। এ ঘটনায়...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতচক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার এবং দেশীয় অস্ত্র উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মৌলভীবাজার সদর উপজেলার পূর্ব সৈয়ারপুর গ্রামের মো. কাউছার মিয়া, একই উপজেলার বেরিরচক গ্রামের জসিম মিয়া, রাজনগর উপজেলার কদমহাটা গ্রামের দেলোয়ার হোসেন ওরফে আহাদ মিয়া, কুলাউড়া উপজেলার হাজীপুর এলাকার পশ্চিম বিলেরপাড় গ্রামের মো. সালাউদ্দিন এবং কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকার সতিজিরগ্রাম গ্রামের রেজাউল ইসলাম মামুন।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না।
তিনি জানান, বৃহস্পতিবার রাত প্রায় আড়াইটার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের মানগাঁও ত্রিমোহনী এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে কাউছার, জসিম, সালাউদ্দিন ও মামুনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, একটি কাটার, একটি সুইস গিয়ার ছুরি, একটি রামদা ও একটি ছোরা উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, একই অভিযানের ধারাবাহিকতায় কুলাউড়া থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ দল পৃথক অভিযান চালিয়ে মৌলভীবাজার সদর হাসপাতাল রোড এলাকা থেকে আন্তঃজেলা ডাকাতচক্রের অন্যতম হোতা দেলোয়ার হোসেন ওরফে আহাদ মিয়াকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত পাঁচজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এসএ/সিলেট
মৌলভীবাজারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাইকে অপহরণ করে হত্যার চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ। এ ঘটনায়...
২০২৫-২৬ অর্থ বছরে খরিফ -২ মৌসুমে প্রনোধনা কর্মসুচীর আওতায় উফশী আমন ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও ...
মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মৌসুমী ফল উৎসব। স্থানীয় মৌসুমী ফলের প্রতি আগ্রহ বৃদ্ধি, স্বাস্থ্যকর...
পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় এনজিও সংস্থা ব্র্যাকের উদ্যোগে মৌলভীবাজারের কুলাউড়ায় দুই শতাধিক শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হানিফ পরিবহন ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। নিহতরা হলেন হবিগঞ্জ সদর...