মোগলাবাজার থানা পুলিশের অভিযানে...
মহানগরীর মোগলাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে হানিট্র্যাপ ছিনতাইকারী চক্রের দুইজন সদস্যকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে...
ছবি সংগৃহীত
মহানগরীর মোগলাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে হানিট্র্যাপ ছিনতাইকারী চক্রের দুইজন সদস্যকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত প্রাইভেটকার এবং ছিনতাইকৃত মোবাইল উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) মোগলাবাজার থানা পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় সিলেট মহানগরীতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মহানগরীর মোগলাবাজার থানার তুরুকখলা এলাকার সেবুল আহমদের ছেলে তাসিন হোসেন আবির (১৮) ও সুড়িগাঁও এলাকার আব্দুস সালামের ছেলে জাবেদ আহমদ (২০)। তারা দুইজন হানিট্র্যাপ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়, হানিট্র্যাপ চক্রের এক নারী সদস্য টিকটকের মাধ্যমে বিয়ানীবাজারের আরিফ উর রহমান (২১)-এর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরবর্তীতে শনিবার (৪ জুলাই) গোলাপগঞ্জ ড্রিমল্যান্ড পার্কে সাক্ষাতের পর ওই নারী ভুক্তভোগীকে মোটরসাইকেলে করে মোগলাবাজার থানাধীন দাউদপুর তুরুকখলা এলাকায় তাকে বাসায় পৌঁছে দিতে বলে। রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে সেখানে পৌঁছালে নারীসহ গ্রেফতারকৃত দুই আসামি আরও এক সহযোগী চাকুর ভয় দেখিয়ে ভুক্তভোগীকে মারধর করে তার ব্যবহৃত Suzuki Gixxer মোটরসাইকেল ও আইফোন XS Max মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
পরবর্তীতে এই ঘটনায় মামলা দায়ের করলে অভিযানে নামে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) মোগলাবাজার থানা পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় মহানগরীতে অভিযান পরিচালনা করে হানিট্র্যাপ ছিনতাইকারী চক্রের সক্রিয় দুইজন সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত একটি আইফোন XS Max মোবাইল ফোন উদ্ধার এবং ছিনতাই কাজে ব্যবহৃত প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৩-৪৭৬২) উদ্ধার করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন,‘এই ঘটনায় মোগলাবাজার থানায় মামলা নং-০৫, তারিখ ১০/০৭/২০২৬ খ্রি., ধারা-৩৯৪, পেনাল কোড, ১৮৬০ রুজু হয়। ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধারের অভিযান এবং পলাতক অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।’
এসএ/সিলেট
মহানগরীর মোগলাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে হানিট্র্যাপ ছিনতাইকারী চক্রের দুইজন সদস্যকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে...
সিলেটের ঐতিহাসিক হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগ থেকে দ্বিতীয় দফায় গত ১৮ দিনে মোট ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা পাওয়া গেছে।শনিবার দিনভর দীর্ঘ গণনা শেষে...
হযরত শাহজালালের (রহ.) মাজারের ৭০০ বছরের ইতিহাসে দ্বিতীয়বারের মতো দানবাক্সের টাকা গণনা শুরু হয়েছে। দানবাক্সে পাওয়া একটি চিরকুটে খোকন 'বাটপারের' বিচার ও...
কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে জেলা প্রশাসনের সিলগালা করা ঐতিহাসিক ডেগ ও মাজারের দানবাক্স খোলা হয়েছে।
সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ১ হাজার ৯শ’ পিস ইয়াবা বড়িসহ একজনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (০৯ জুলাই) রাত আনুমানিক সোয়া ৯টার দিকে তাকে গ্রেফতার...