চাকরির পরীক্ষা দিয়ে ফেরার পথে...
সিলেটের জকিগঞ্জ পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের গন্ধদত্ত গ্রামের যুবক মাহবুব সারওয়ার রাজন (২৫)-এর লাশ হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের দাশপাড়া এলাকা...
প্রতীকি ছবি
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৮৮টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এসএমপি সূত্র জানায়, রোববার (১২ জুলাই) রাত ১২টা থেকে সোমবার (১৩ জুলাই) সকাল ৮টা পর্যন্ত পরিচালিত অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, জুয়াড়ি, হকার, সন্দেহভাজন ব্যক্তি এবং মেট্রো অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতারকৃত আসামিরা রয়েছেন। অভিযান চলাকালে ৪০ পিস ইয়াবাও উদ্ধার করা হয়েছে।
এদিকে, ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ৮৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয় এবং ১০৪টি যানবাহন আটক করা হয়। সব মিলিয়ে মোট ১৮৮টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এসএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। পাশাপাশি অপরাধমুক্ত, নিরাপদ ও জনবান্ধব সিলেট গড়ে তুলতে পুলিশের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
সিলেটের জকিগঞ্জ পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের গন্ধদত্ত গ্রামের যুবক মাহবুব সারওয়ার রাজন (২৫)-এর লাশ হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের দাশপাড়া এলাকা...
সিলেটের জকিগঞ্জ উপজেলার পীরনগর গ্রামে দীর্ঘ ৪ বছর পর দেশে ফেরা এক অস্ট্রেলিয়া প্রবাসীর ওপর অতর্কিত হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের গুরুতর অভিযোগ উঠেছে।...
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে...
সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন আব্দুল্লাহ আল মামুন। সোমবার (১৩ জুলাই) সকালে তিনি সিলেটে নিজের নতুন কর্মস্থলে যোগ...
সিলেটের বিয়ানীবাজারে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ক্রেতার ঘুষিতে প্রাণ হারিয়েছেন এক ব্যবসায়ী। শনিবার (১১ জুলাই) রাত ৮টার উপজেলার বিবিরাই বাজারে এ ঘটনা...