সিলেটে অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক...
সিলেটে ব্যবসায়িক অগ্রগতি বাস্তবায়ন এবং ঋণ আদায় কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে অগ্রণী ব্যাংক পিএলসি'র ২০২৬ সালের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুলাই...
প্রতীকি ছবি
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত বিশেষ অভিযানে ৩২ ঘণ্টায় বিভিন্ন অপরাধে মোট ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ৫৬টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এসএমপি সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ জুলাই) রাত ১২টা থেকে শনিবার (১৮ জুলাই) সকাল ৮টা পর্যন্ত পরিচালিত অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, সন্দেহভাজন ব্যক্তি এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতারকৃত আসামিরা রয়েছেন।
এদিকে, ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ২৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৩২টি যানবাহন আটক করা হয়েছে। সব মিলিয়ে মোট ৫৬টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
এসএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, অপরাধমুক্ত, নিরাপদ ও জনবান্ধব সিলেট গড়ে তুলতে এসএমপির নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
সিলেটে ব্যবসায়িক অগ্রগতি বাস্তবায়ন এবং ঋণ আদায় কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে অগ্রণী ব্যাংক পিএলসি'র ২০২৬ সালের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুলাই...
সিলেটের বিশ্বনাথে নিজ বাসার ভাড়াটিয়া নারীকে ধর্ষণ করে কারাগারে গেলেন কলোনির মালিক। পৌরসভার জানাইয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত আকরম আলীর ছেলে অভিযুক্ত নুর...
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত বিশেষ অভিযানে ৩২ ঘণ্টায় বিভিন্ন অপরাধে...
সিলেটে বিয়ানীবাজারে পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে। শুক্রবার (১৭ জুলাই) রাতে দক্ষিণ বিয়ানীবাজার থেকে...
সিলেটের ফেঞ্চুগঞ্জ ও সুনামগঞ্জের মারকুলিতে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার তথ্য দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও...