জকিগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির...
সিলেটের জকিগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা...
সংগৃহীত
বৃক্ষ তোমার নাম কি? ফলেই পরিচয়। আমরা এই নীতিতেই বিশ্বাসী। মানুষের কল্যাণে কাজ করাই আমাদের মুল লক্ষ্য। বিশেষ করে সাংবাদিক সমাজের কল্যাণে কাজ করার মহান ব্রত নিয়েই আমাদের যাত্রা।
সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন এর আহবায়ক কমিটির বিশেষ সভায় এসোসিয়েশনের আহবায়ক দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল উপরোক্ত কথা বলেন।
বুধবার ২২ জুলাই এসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে সদস্য সচিব দৈনিক ইনকিলাব এর সিলেট ব্যুরো প্রধান ফায়সাল আমীন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আহবায়ক কবীর আহমদ সোহেল।
সভায় বিশিষ্ট অভিভাবকদের পরামর্শ ও নিবন্ধন জনিত বিষয়াদি নিয়ে আলোচনা ক্রমে সংগঠনের নামে ' ওয়েলফেয়ার ' শব্দ সংযুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়। এখন থেকে সংগঠনের নাম হবে সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন।
সভায় শহীদ সাংবাদিক এটিএম তুরাবের মাগফেরাতের লক্ষ্যে ছদকায়ে জারিয়া হিসেবে ৩০ আগস্ট বৃক্ষরোপণ কর্মসূচি, ৩৬ জুলাই (৫ আগস্ট) 'জুলাই গণঅভ্যুত্থান আমাদের প্রত্যাশা প্রাপ্তি এবং বাস্তবতা '- শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়।
এছাড়া সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে চারটি উপকমিটি গঠন করা হয়।
সভায় আলোচনা অংশ নেন, মুনশি ইকবাল, কাওছার আহমদ, শফিক আহমদ শফি, এমজেএইচ জামিল, সিন্টু রন্জন চন্দ প্রমূখ।
প্রসঙ্গত গত ৬ জুলাই সিলেটের একটি অভিজাত রেস্তোরাঁয় সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। ঐদিন এক সাধারণ সভায় দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল কে আহবায়ক ও দৈনিক ইনকিলাব এর সিলেট ব্যুরো প্রধান ফায়সাল আমীন কে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
কাওছার আহমদ
সিলেটের জকিগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা...
সিলেটে প্রায় ১৪ বছর ধরে পরিচয় গোপন করে আত্মগোপনে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে জৈন্তাপুর মডেল থানার পুলিশ। বুধবার (২২...
সিলেটে আদালত চত্বরে শিশু ফাহিমা ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার প্রধান আসামি জাকির হোসেনের ওপর ফের হামলা হয়েছে। হামলাকারীরা এসময় জাকিরকে করে। পরে পুলিশ...
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পরিচালিত ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন...
মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিলেটে বৃক্ষরোপণ ও চারা বিতরণ...