তারেক রহমানের নির্দেশে ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ নিয়ে কাজ করছি: এমদাদ হোসেন চৌধুরী

post-title

বানী

মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিলেটে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচিঅনুষ্ঠিত হচ্ছে।

আজ ​বৃহস্পতিবার (২৩ জুলাই) সিলেট নগরীর তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থা এর উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তরঙ্গ অন্তর্ভুক্ত গ্রিনসিটি কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ মাঠে উদযাপন করা হয়।

তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার সহ সভাপতি মফিজুর রহমান বারেকের সভাপতিত্বে এবং মহিলা বিষয়ক সম্পাদক রেহেনা আফরোজ খান এর  পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

​প্রধান অতিথির এমদাদ হোসেন চৌধুরী সর্বপ্রথম শিক্ষার্থীদের নিয়ে জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ (একটি শিশু, একটিগাছ) নীতিতে কাজ করে যাচ্ছি। 

আজকের শিশু-কিশোররাই আগামী দিনের ভবিষ্যৎ দেশ ও পরিবেশ রক্ষায় প্রদেয় এই নির্দেশনা বাস্তবায়নে আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,‎জনাব শামীম মজুমদার – যুগ্ন সাধারণ সম্পাদক সিলেট মহানগর বিএনপি,সহ সাংগঠনিক সম্পাদক মহানগর বিএনপি জনাব সৈয়দ রহিম আলী রাসু,জনাব আমান খান কয়েস- যুগ্ন আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল বিমান বন্দর থানা,২য় সাধারণ সম্পাদক মহানগর যুবদল জনাব সজিবুর রহমান রুবেল,জনাব শাহিনুর রহমান চৌধুরী প্রিন্সিপাল গ্রীন সিটি ইন্টা: স্কুল।

এতে আরও উপস্থিত ছিলেন,তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার ‎উপদেষ্টা সৈয়দ আক্তার হোসেন,সাগির আহমেদ,  মোসলেহ উদ্দিন স্বাস্থ্য বিষয়ক সম্পাদক,শহীদুর রহমান জুয়েল প্রচার সম্পাদক,হাফিজ মৌলানা আনোয়ার হোসেন,নাসরীন আক্তার,শাহীন আহমদ প্রমূখ।

জুয়ে/সিলেট