সিলেটে শিক্ষার মান ও পাঠ্যক্রমে...
সিলেটের শিক্ষা ক্ষেত্রে বিদ্যমান ঘাটতি দূর করতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের ওপর জোর দিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল...
ছবি: সংগৃহীত
কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় পিতা ও পুত্র গুরুতর আহত হয়েছেন। শনিবার দুপুরে (২৫ জুলাই) ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বাউরভাগ ৪র্থ খন্ড নয়াগ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কানাইঘাট থানায় মামলা হয়েছে এবং পুলিশ আব্দুল করিম নামে একজনকে আটক করেছে।
গুরুতর আহতরা হলেন- বাউরভাগ ৪র্থ খন্ড নয়াগ্রামের বশির আহমদ (৫০) ও তার পুত্র এসএসসি পরীক্ষার্থী আরিফুল হক (১৭)। বশির আহমদ নয়াগ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র।
এজাহার ও স্থানীয় সূত্র জানায়, বাউরভাগ ৪র্থ খন্ড নয়াগ্রামে প্রায় ৫৭ শতক ফসলী জমি নিয়ে বশির আহমদের সাথে প্রতিবেশি আব্দুল করিম গংদের বিরোধ চলছে। শনিবার দুপুরে বশির আহমদ ওই জমিতে হাল-চাষ করতে গেলে আব্দুল করিম ও তার দুই পুত্র আবুল বাশার ও বাহার উদ্দিন দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিতভাব তার উপর হামলা চালায়। এসময় বশির আহমদকে রক্ষা করতে পুত্র আরিফুল হক এগিয়ে আসলে তাকেও বেদড়ক মারধর করা হয়। হামলায় গুরুতর আহত পিতা-পুত্র মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় বশির আহমদের স্ত্রী কুলসুমা বেগম বাদী হয়ে ওই দিন রাতে আব্দুল করিম গংদের বিরুদ্ধে কানাইঘাট থানায় একটি মামলা দায়ের করেন। যার নং-২১, তাং-২৫/০৭/২০২৬ইং।
বশির আহমদের স্ত্রী কুলসুমা বেগমের দাবি পরিকল্পিতভাবে তার স্বামী ও ছেলের উপর হামলা চালানো হয়েছে। হামলায় বশির আহমদ মাথায় ও ডান হাতে গুরুতর জখম হন। এছাড়া পুত্র আরিফুল হকের বাম হাত ও পায়ের মধ্যে গুরুতর জখম রয়েছে।
গুরুতর আহত বশির আহমদ জানান, মৌরসী সূত্রে মৌখিকভাবে ভাটোয়ারায় এ জমির মালিক হন তিনি। দীর্ঘদিন ধরে এ জমিতে ফসল উৎপাদন করে আসছেন। সম্প্রতি আব্দুল করিম গংরা এ জমি জোরপূর্বভাবে দখলে নিতে চায়। বাধা দেওয়ায় পরিকল্পিতভাবে প্রাণনাশের উদ্দেশ্যে এ হামলা করেছে।
এ ব্যাপারে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং একজনকে আটক করেছে পুলিশ। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কাওছার আহমদ
সিলেটের শিক্ষা ক্ষেত্রে বিদ্যমান ঘাটতি দূর করতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের ওপর জোর দিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল...
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি বলেছেন, জনগণের ভোগান্তি কমাতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সিলেট...
সিলেটের জকিগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে একটি চুরির মামলার তিন সন্দেহভাজন আসামি, একটি মামলার পরোয়ানাভুক্ত এক আসামি এবং পুলিশ আইনে একজনসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার...
দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন নির্মূল না হওয়া পর্যন্ত আমরা থামব না। ইনশাআল্লাহ, আমাদের এই আন্দোলন চলতেই থাকবে। প্রিয় সিলেটবাসী...
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি ইউনিয়নের কাপনা নদীর ওপর অবস্থিত দীর্ঘদিনের জরাজীর্ণ ও সরু সেতুটি ভেঙে সেখানে একটি প্রশস্ত, আধুনিক ও টেকসই সেতু নির্মাণের...