বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য...
ছবি সংগৃহীত
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন সরকার।
রবিবার (২৬ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত এক প্রজ্ঞাপনে পুর্ণ সচিব পদমর্যাদায় ৪ বছরের জন্য তাকে এই পদে নিয়োগ করা হয়।
তার গ্রামের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর গ্রামে। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সাবেক সচিব, জনতা এবং অগ্রণী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মরহুম ইমাম উদ্দিন আহমেদ চৌধুরী তার পিতা। বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি ই এ চৌধুরী এবং সাবেক সংসদ সদস্য ও বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য আলহাজ্ব শফি এ চৌধুরী অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীর চাচা।
জানা যায়, আওয়ামী লীগ সরকারের সময় বিগত ১৬ বছর ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে পদ অবনতি করে তাকে চাকরিচ্যুত করে রাখা হয়। ২৪ এর ৫ আগস্টের পটপরিবর্তনের পর ইন্টেরিয়েম সরকার দায়িত্ব নিলে তিনি তার চাকরি ফিরে পান। ডা. নিয়াজ আহমদ চৌধুরী দেশের একজন প্রখ্যাত ভাসকুলার সার্জন।
এদিকে, এক বিবৃতিতে ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরী তাকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য নিযুক্ত করায় প্রধানমন্ত্রী তারেক রহমান তার সহধর্মিনী জোবাইদা রহমান শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দায়িত্ব পালনে তিনি সমগ্র সিলেটবাসিসহ দেশবাসীর সহযোগিতা চেয়েছেন।
এসএ/সিলেট
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য...
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে।সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়...
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের প্রতিষ্ঠাতা ও বিশ্ববিদ্যালয়ের সাবেক তৃতীয় উপাচার্য অধ্যাপক এম হাবিবুর...
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের লেভেল-১, সেমিস্টার-১ এ ভর্তিকৃত নবীণ শিক্ষার্থীদের “ওরিয়েন্টেশন-২০২৬” অনুষ্ঠিত হয়েছে। শনিবার...
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মাতৃত্বকালীন নারী শিক্ষার্থীদের পড়াশোনা ও শারীরিক সুস্থতার কথা বিবেচনা করে পরীক্ষায় অংশগ্রহণের...