কুলাউড়ায় জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে...
‘আমরা জুলাই যোদ্ধা’ কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকুকে আমরা...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের কমলগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে একটি একনালা পাইপগান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়। পুলিশ তদন্ত শুরু করেছে।
মঙ্গলবার রাত পৌনে ১১টায় শমশেরনগর বাজার থেকে পুলিশ পরিত্যক্ত এ পাইপগান উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর বাজারের রাজমহলের সামনে কয়েকজন ব্যক্তি আগ্নেয়াস্ত্র বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে খবর পেয়ে শমশেরনগর ফাঁড়ির পুলিশের ইনচার্জের নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে একটি একনালা পাইপগান উদ্ধার করে এবং সেটি জব্দ করা হয়।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে শমশেরনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের শরিফ মিয়ার ছেলে শাহান মিয়ার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। সে পলাতক রয়েছেন।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, দেশীয় তৈরি পাইপগান উদ্ধার করে আগ্নেয়াস্ত্রের ঘটনায় একটি অস্ত্র মামলা হয়। মামলার আসামিও সনাক্ত করা হয়েছে। সে অস্ত্র ফেলে দ্রুত পালিয়ে যাওয়ায় তাকে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এসএ/সিলেট
‘আমরা জুলাই যোদ্ধা’ কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকুকে আমরা...
মৌলভীবাজারের কুলাউড়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাস্তবায়নাধীন ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত জনগণের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে...
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার পৃথক পৃথক দুটি স্থান থেকে একই দিনে দুটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে তাদের প্রাকৃতিক বনে পুনরায় ছেড়ে দেওয়া...
মৌলভীবাজারের বড়লেখা-জুড়ী আঞ্চলিক মহাসড়কের বড়লেখা উপজেলার হাতলিয়া এলাকায় পিকআপভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক সৌদি ফেরত প্রবাসীর...
শ্রীমঙ্গল উপজেলায় পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে এক বছরে এক লাখ বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির...