কুলাউড়ায় জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে এমপি শওকতুল ইসলামকে সম্মাননা প্রধান

post-title

ছবি সংগৃহীত

‘আমরা জুলাই যোদ্ধা’ কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকুকে আমরা জুলাই যোদ্ধা মৌলভীবাজার জেলা শাখার উপদেষ্টা নির্বাচিত করায় সম্মানা স্মারক প্রদান করা হয়।

রবিবার বাদ মাগরিব বিএনপির কার্যালয়ে অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা জুলাই যোদ্ধা’ মৌলভীবাজার জেলা শাখার ১ম যুগ্ম সদস্য সচিব শেখ মোঃ বদরুল ইসলাম রানা, যুগ্ম সদস্য সচিব নুরুল শুভ, যুগ্ম সদস্য সচিব আইরিন আক্তার জুলি, সদস্য আরমান মিয়া ও সদস্য রাদিউজ্জামান নাহিদ।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুলাউড়া উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানজিল হাসান খান, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিকুল ইসলাম আতিক, কুলাউড়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মৌসুম সরকার, কুলাউড়া সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও জুলাই যোদ্ধা শামিম আহমেদসহ বিএনপি ও ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।

জুলাই যোদ্ধা রানা বলেন সম্মাননা স্বারক প্রধান শেষে অনুষ্ঠানে মাননীয় এমপি মহোদয় ‘আমরা জুলাই যোদ্ধা’ কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৌলভীবাজার জেলা শাখার উপস্থিত সদস্যদের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে দেশের সাধারণ মানুষের কল্যাণে এবং এলাকার সার্বিক উন্নয়নে এই কমিটিকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। যুবসমাজকে একত্রিত করে সমাজ সংস্কার, অনিয়ম প্রতিরোধ এবং দেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখার ওপর তিনি বিশেষ জোর দেন।

এমপি মহোদয়ের এই দিকনির্দেশনা ও শুভকামনা ‘আমরা জুলাই যোদ্ধা’ কমিটির প্রতিটি সদস্যকে আগামী দিনে আরও দায়িত্বশীল, ঐক্যবদ্ধ ও জনকল্যাণমুখীভাবে কাজ করার নতুন প্রেরণা জুগিয়েছে।

এসএ/সিলেট