দিরাই পৌরসভার ১৫ কোটি টাকার...
মোঃ শামসুল আলম, দিরাই থেকে : দিরাই পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১৫ কোটি ৪ লাখ ৯০ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দিরাই...
অপারেশনে প্রয়োজন প্রায় আড়াই লাখ টাকা, অসহায় লোকমানের পাশে দাঁড়ানোর জন্য দেশ-বিদেশের মানবিক মানুষের কাছে আকুল আবেদন
তাজিদুল ইসলাম
সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের কামরাঙ্গী গ্রামের আনফর আলীর ছেলে লোকমান আলী (২২) দুই কিডনিতে পাথর আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ। অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে না পারায় বর্তমানে চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন তিনি ও তার পরিবার।
লোকমান আলী পরিবারের একমাত্র ভরসা ও উপার্জনক্ষম ব্যক্তি। কিন্তু হঠাৎ করে দুই কিডনিতে পাথর ধরা পড়ায় তিনি কর্মক্ষমতা হারিয়ে অসহায় হয়ে পড়েছেন। সিলেটের ইবনে সিনা হাসপাতাল ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, অপারেশন ও চিকিৎসার জন্য প্রায় আড়াই লাখ টাকা প্রয়োজন।
কিন্তু অসহায় পরিবারের পক্ষে এত বিপুল অর্থের জোগান দেওয়া সম্ভব হচ্ছে না। তাই উন্নত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাঁচার প্রত্যাশায় দেশ-বিদেশে অবস্থানরত হৃদয়বান ও সামর্থ্যবান মানুষের কাছে আর্থিক সহযোগিতার আকুল আবেদন জানিয়েছেন লোকমান আলী।
লোকমান আলী বলেন, “আমি সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে চাই। সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের সহযোগিতা পেলে আমার চিকিৎসা সম্ভব হবে।”
মানবিক দৃষ্টিকোণ থেকে যে যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিলে একজন অসহায় মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
সহযোগিতার জন্য:
???? +8801741188783
বিকাশ (পার্সোনাল)
নাম: লোকমান আলী (রোগী)
টিএ/ছাতক
মোঃ শামসুল আলম, দিরাই থেকে : দিরাই পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১৫ কোটি ৪ লাখ ৯০ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দিরাই...
বাংলাদেশ ব্যাংক সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ জাবেদ আহমদ বলেছেন, বাংলাদেশের অর্থনীতিতে কৃষকদের অবদান সর্বাগ্রে। অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত...
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) নতুন উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ...
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, হাওর কিংবা জলবায়ূ সম্পর্কিত দুর্গম অঞ্চলে প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিতে সুনির্দিষ্ট...
শান্তিগঞ্জ প্রতিনিধি :: সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য (ডিসইনফরমেশন) ও অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো এবং সমাজে নৈতিক, সামাজিক,...