নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার...
সিলেটে পুলিশের অভিযানে ৩৫জনকে গ্রেপ্তার করা হয়েছে। ব্যবস্থা নেওয়া হয়েছে ৭৬টি যানবাহনের বিরুদ্ধে। রবিবার বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম...
ছবি সংগৃহীত
সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, দক্ষিণ সুরমায় ইমামদের জন্য নিজস্ব স্থায়ী ভবন নির্মাণ করা হবে। বিএনপি যতবার ক্ষমতায় এসেছে ইসলামের জন্য, ইমাম মুয়াজ্জিনদের জন্য কাজ করেছে এবং ইমাম ও ইসলামের পক্ষে কাজ করা অব্যাহত থাকবে।
জুম্মার খুৎবায় যুবসমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে ও ইসলামের নিয়মানুবর্তিতা, সঠিক জীবনদর্শন তুলে ধরার জন্য তিনি ইমামদের প্রতি আহবান জানান।
ইমামদের দাবীর প্রতি একাত্বতা পোষণ করে তিনি আরো বলেন, জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কাছে ইমামদের পক্ষে স্বারকলিপি প্রদান করবেন। দক্ষিণ সুরমার মসজিদ, মাদরাসার উন্নয়নে ধর্মমন্ত্রীকে নিয়ে আসবো, আগামীতে দক্ষিণ সুরমায় বড় ধরণের অনুষ্ঠান করার জন্য তিনি ইমাম সমিতিকে আহবান রাখেন।
রোববার (২ আগস্ট) সকালে এম এ মালিক এমপির দক্ষিণ সুরমার বাড়ির খাজা মহলে অনুষ্ঠিত ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত ও মানবিক সমাজ বিনির্মাণে করণীয় শীর্ষক প্রতিপ্রাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি দক্ষিণ সুরমা উপজেলা শাখার উদ্যোগে উপজেলা শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাওলানা জাহিদ আহমদের পরিচালনায় ও দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি হাফিজ মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ এহসান উদ্দীন, মহানগর শাখার সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, জেলার সাধারণ সম্পাদক মাওলানা জালাল উদ্দিন ভুঁইয়া, তেঁতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আব্দুল আহাদ।
আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলার সহ-সভাপতি মাওলানা আবুল বশর, অর্থ সম্পাদক মাওলানা আকমল হোসাইন, সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ প্রমুখ।
ইমাম সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলার সহ-সভাপতি মাওলানা হাবিবুর রহমান আবদাল, মাওলানা ইবাদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা সোহাইল রহমানী, প্রচার সম্পাদক হাফিজ কাওসার আহমদ, মাওলানা আব্দুল্লাহ আল মামুন ও মাওলানা আব্দুল হাফিজ এবং বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি দক্ষিণ সুরমা উপজেলা ও ইউনিয়ন শাখা সমুহের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
সম্মেলনের শুরুতে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেন, ক্বারী দেলওয়ার আহমদ, স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা শুয়েব আহমদ। অনুষ্ঠান শেষে দেশ ও জাতীয় কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এসএ/সিলেট
সিলেটে পুলিশের অভিযানে ৩৫জনকে গ্রেপ্তার করা হয়েছে। ব্যবস্থা নেওয়া হয়েছে ৭৬টি যানবাহনের বিরুদ্ধে। রবিবার বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম...
মহানগরীর বিভিন্ন স্থানে অননুমোদিত সিগারেট ও ভারতীয় অবৈধ সিগারেট বিক্রির দায়ে দুইটি প্রতিষ্ঠানকে প্রায় দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। রবিবার বিকাল...
বৃটেন সফররত সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার সঙ্গে যুক্তরাজ্য ভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান ‘দি ওয়ান পাউন্ড জেনারেল...
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, একটি এলাকার ব্যবসা-বাণিজ্যের প্রসার ও সার্বিক উন্নয়নে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প...
সিলেট শহরতলীর খাদিমনগর ইউনিয়নের কালাগুল মৌজার প্রায় ২০ একর মালিকানাধীন ও দীর্ঘদিনের ভোগদখলীয় ভূমি দখলের চেষ্টা, চাঁদা দাবি, লুটপাট, বসতঘরে ভাঙচুর এবং...