লন্ডনে জামায়াত নেতা কাজী নজমুলের উপর আওয়ামীলীগের হামলাঃ বিভিন্ন মহলের নিন্দা প্রতিবাদ

post-title

ফাইল

যুক্তরাজ্যের লন্ডনের ইস্ট মসজিদ সংলগ্ন এলাকায় জুলাই বিপ্লবের অন্যতম সমন্নয়ক ও এনসিপি দক্ষিণাঞ্চলের মূখ্য সচিব হাসনাত আব্দুল্লাহ এমপি'র সমাবেশকে কেন্দ্র করে সিলেট মহানগর জামায়াতের নেতা ও সিসিকের ৫ নং ওয়ার্ডের সাবেক সেক্রেটারি কাজী নজমুল আহমদের উপর আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের হামলা ও শারিরীক হেনস্তার ঘটনা ঘটেছে।

ঐদিন বিকালে ইস্ট লন্ডন মসজিদ সংলগ্ন মাইদা গ্রীলে যুক্তরাজ্য সফররত এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ এমপির  পূর্ব নির্ধারিত  মতবিনিময় অনুষ্ঠান ছিল।

এ খবর আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে জানাজানি হলে তারা হাসনাত আব্দুল্লাহকে প্রতিরোধের ঘোষণা দেয়।বিপুল সংখ্যক আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানস্থলের বাহিরে অবস্হান ও সমাবেশ পন্ড করার উদ্যেগ নেয়। এসময় এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।হাসনাত আব্দুল্লাহ এমপি আক্রান্ত হওয়ার আশংকায় জামায়াত নেতা ও সাবেক শিবির নেতা কাজী নজমুল আহমদ সহ বেশ কিছু নেতাকর্মী ঘটনাস্থলে পৌছেন।এতে দুপক্ষের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা ও শারিরীক হেনস্তার শিকার হন  কাজী নজমুল আহমদ সহ কয়েকজন নেতাকর্মী। আওয়ামীলীগের সন্ত্রাসীরা জামায়াতের নেতাদের মারতে উদ্যেত্ব হয় বেশ কয়েকটি ডিম নিক্ষেপ করে। সাথে দুপক্ষের উত্তেজনা ও থমথমে পরিস্থিতি দেখা দিলে ব্রিটিশ পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়। এ সময় তারা পুলিশের প্রতি মারমুখী হয়ে তাদের উপরও ডিম নিক্ষেপ করে। এসময় পরিস্থিতি সামাল দিতে  সাদেক খান সহ ৩ আওয়ামী লীগ নেতাকর্মীদের ব্রিটিশ পুলিশ আটক করে ফেলে ও পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ওঠে। শেষ পর্যন্ত জামায়াত শিবির ও পুলিশের নিরাপত্তা বলয়ের মধ্যে হামনাত আব্দুল্লাহ অনুষ্ঠানস্হলে উপস্থিত হন ও সমাবেশ সম্পন্ন করেন।

এদিকে কাজী নজমুল আহমদ সহ জামায়াত শিবিরের নেতাকর্মীদের উপর হামলায় তীব্র নিন্দা জানিয়েছেন ডা. বশিরুল্লাহ।  সরওয়ার হোসাইন, নুরুল ইসলাম সোহেল।

এবং তার সাথে  হেনস্তাকারী আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সিসি ফুটেজ দেখে সনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছেন যুক্তরাজ্যের বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও প্রবাসী বাংলা কমিউনিটির নেতৃবৃন্দ।

জুয়ে/সিলেট