সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে...
সিলেট মেট্রোপলিটন পুলিশের আয়োজনে মহানগরবাসীর জন্য একটি মাদকমুক্ত, নিরাপদ ও সচেতন সমাজ গড়ে তোলার লক্ষ্যে মাসব্যাপী মাদকবিরোধী র্যালি ও সমাবেশ কর্মসূচি...
ছবি সংগৃহীত
সিলেট মেট্রোপলিটন পুলিশের আয়োজনে মহানগরবাসীর জন্য একটি মাদকমুক্ত, নিরাপদ ও সচেতন সমাজ গড়ে তোলার লক্ষ্যে মাসব্যাপী মাদকবিরোধী র্যালি ও সমাবেশ কর্মসূচি ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় সোমবার (৩ আগষ্ট) নগরীর কোতোয়ালী মডেল থানাধীন ১৬ নং ওয়ার্ড কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয় এবং শাহপরাণ(রহঃ) থানাধীন ৩৫ নং ওয়ার্ড বাগমারা নয়াবাজার এলাকায় মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধিবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, ধর্মীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, সর্বস্তরের জনগণ এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, মাদকের বিস্তার রোধে সচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ক্ষতিকর এবং জাতীয় উন্নয়নেও বাধা সৃষ্টি করে। তাই শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও সমাজকে একযোগে তরুণদের নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা এবং নিয়মিত মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন।
তারা আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়ে তোলা শুধু আইন প্রয়োগকারী সংস্থার নয়, বরং সবার দায়িত্ব। মাদকের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধে অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, গণমাধ্যম ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ জরুরি। ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এসএ/সিলেট
সিলেট মেট্রোপলিটন পুলিশের আয়োজনে মহানগরবাসীর জন্য একটি মাদকমুক্ত, নিরাপদ ও সচেতন সমাজ গড়ে তোলার লক্ষ্যে মাসব্যাপী মাদকবিরোধী র্যালি ও সমাবেশ কর্মসূচি...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর জীবনমান উন্নয়নে...
সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ক্রীড়া শুধু শরীরকে সুস্থ রাখে না, এটি মানুষের মধ্যে শৃঙ্খলা, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতির...
সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের কলুমা গ্রামে জমি ও দোকানকোঠা নিয়ে বিরোধকে কেন্দ্র করে গত ২৯ জুলাই সিলেট প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে...
আগামী সিলেট সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ইংরেজি শিক্ষক, সাহিত্য অনুবাদক ও শিল্পী আহমদ ইয়াসিন। সোমবার (৩ আগস্ট) সিলেট...