কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ভারতীয় মদসহ আটক ২

post-title

ছবি সংগৃহীত

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি::  সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৬৬ বোতল ভারতীয় মদ, মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) ভোর রাতে উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বাবুলনগর গ্রামের রাস্তায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ভারতীয় ৪৪ বোতল 'রয়েল স্টেজ ডিলাক্স হুইস্কি' ও ২২ বোতল 'ভদকা আইস' উদ্ধার করা হয়।

এ সময় সুনামগঞ্জ সদর উপজেলার বালিকান্দি গ্রামের মাইন উদ্দিনের ছেলে শরিফ উদ্দিন এবং নারায়ণতলা গ্রামের মৃত সাহেব আলীর ছেলে মো. আজমল মিয়াকে গ্রেপ্তার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি মো. উছমান গনী জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এসএ/সিলেট