সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী...
জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি ও গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক, সমাজসেবী, এপেক্সিয়ান মরহুম রজব আলী খান নজীবের...
ছবি সংগৃহীত
সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে ৯ জন প্রাণহানির ঘটনায় দুর্ঘটনাকবলিত দুটি বাসকে জব্দ করেছে পুলিশ। তবে এই দুই বাসের চালকই পালিয়ে গেছেন। এ ঘটনায় শনিবার দুপুর পর্যন্ত কোন মামলা হয়নি।
শনিবার দুপুরে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান গণমাধ্যমকে বলেন, সড়ক দুর্ঘটনার ব্যাপারে এখনও কোন মামলা দায়ের হয়নি। তবে মামলা দায়েরের প্রস্তুত চলছে। দুর্ঘটনায় নিততদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে।
দুর্ঘটনাকবলিত দুটি বাস জব্দ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তবে বাসগুলোর চালকরা পালিয়ে গেছেন। মামলা দায়েরের পর তাদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া শুরু হবে।
শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ৭ জন ও হাসপাতেলে দুজন মারা যান। নিহতরা সকলেই ইউনিক পরিবহনের যাত্রী।
দুর্ঘটনায় ইউনিক পরিবহনের বাসটি সড়ক থেকে ছিটকে পাশের ধানক্ষেতে গিয়ে পড়ে। দুটি বাসই দুমড়ে মুছড়ে যায়।
দুর্ঘটনার পর শুক্রবার দুপুরে ইউনিক বাসটি ধানক্ষেত থেকে উদ্ধার করে শেরপুর হাইওয়ে থানায় নেওয়া হয় আর বেঙ্গল বাসটি দুর্ঘটনাস্থলেই সড়কের পাশে দাঁড় করানো অবস্থায় রয়েছে।
প্রাথমিক তদন্তে হাইওয়ে পুলিশ জানাচ্ছে, ঘটনার সময় মহাসড়ক তুলনামূলক ফাঁকা থাকায় দুই বাসই ছুটছিল বেপরোয়া গতিতে, আর দুই চালকের চোখেই ছিল ঘুমের আভাস। দুর্ঘটনার পরই দুই চালক পালিয়ে যান।
দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ঢাকার দিকে স্বাভাবিক গতিতে চলছিল ইউনিক পরিবহনের বাসটি। ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা বেঙ্গল পরিবহনের বাসটি নিজ লেনের একটি পিকআপকে টপকাতে গিয়ে চলে আসে সড়কের ডান পাশে, এসময় ইউনিক পরিবহনের বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনার কারণ সম্পর্কে সিলেটের শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, সকালে সড়ক ফাঁকা থাকায় দুই বাসই দ্রুতগতিতে চলছিল। একে অপরকে অতিক্রম করার প্রতিযোগিতার মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে।
তিনি বলেন, দুই চালক ‘ঘুমঘুম চোখে’ গাড়ি চালাচ্ছিলেন বলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফাঁকা সড়কে অতিরিক্ত গতিতে চলার কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে।
এসএ/সিলেট
জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি ও গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক, সমাজসেবী, এপেক্সিয়ান মরহুম রজব আলী খান নজীবের...
সিলেট শহরতলীর দাসপাড়ায় মুসলিম হ্যান্ডস স্কুলের সামনে সিলেট-তামাবিল সড়ক থেকে মো. আলী হোসেন ও মো. সুজন আলী নামের দুই চোরাকারবারীকে গ্রেফতার করা হয়। শনিবার (৮...
সিলেটের ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুল হাদি চৌধুরী (৩৭) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত হাদি উপজেলার করিমপুর...
সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘কালারফুল সিলেট’-এর ২য় বর্ষপূর্তি উপলক্ষে সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যকে শিল্পের মাধ্যমে তুলে ধরার...
সিলেটের জকিগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের ওপর হামলার ঘটনায় আটক দুই ডাকাত সদস্যকে শনিবার কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার...