পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায়...
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সরকারের সাবেক পররাষ্ট্র...
ছবি সংগৃহীত
মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন বটেশ্বর বাজার এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে সাড়ে ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্যসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় একটি পিকআপ আটক করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে অভিযান দিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. আব্দুল কাদির সিলেটের গোয়াইনঘাট থানার বড় নগর ফতেহপুর এলাকার মো. সোনা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে সিলেট মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন গেইলপাড়া, বটেশ্বর বাজারস্থ মায়ের দোয়া ভ্যারাইটিস স্টোরের সামনে অভিযান পরিচালনা করে মহানগর গোয়েন্দা পুলিশ।
এসময় একটি পিকআপ (ঢাকা মেট্রো-ল-২৩-৩৬৯৪) রেজিস্ট্রেশন নম্বরের গাড়িটি তল্লাশি করে ৫১০ কেজি ভারতীয় অবৈধ কাজুবাদাম, ১ হাজার ৪৩০ পিস ভারতীয় অবৈধ চকলেট ও ৩ হাজার ৪২০ পিস ভারতীয় অবৈধ ক্লপ জি ক্রিমসহ একজনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক মূল্য ৮ লাখ ৩১ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, ‘এ ঘটনায় শাহপরান (রহ.) থানার মামলা নং-২৩, তারিখ-২১/০৮/২০২৬ খ্রি., The Special Powers Act, 1974-এর 25B(1)(b)/25D ধারায় রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।’
এসএ/সিলেট
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সরকারের সাবেক পররাষ্ট্র...
নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট ওয়াসার চেয়ারম্যান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির...
সিলেটের কানাইঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ কয়েক মিনিটের ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।...
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করতে সিসিক ব্যাপকভাবে ড্রেন নির্মাণ করছে। আম্বরখানা...
সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারিচাঁদ (এমসি) কলেজের গৌরবোজ্জ্বল ঐতিহ্য তুলে ধরে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন,...