কুলাউড়ায় সাংবাদিকদের সঙ্গে কমিউনিটি...
কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন যুক্তরাজ্য কমিউনিটি লিডার ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল স্বদেশমেইল ডটকমের সম্পাদক ও প্রকাশক নজরুল...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিজিবি, র্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বিকেলে শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় পরিচালিত অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় পণ্য পাচারের তথ্য পেয়ে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি), হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি), র্যাব এবং জেলা প্রশাসনের সমন্বয়ে একটি যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) উপ-অধিনায়ক মেজর মাহবুবুল হক। এ সময় জেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম।
অভিযান চলাকালে রেলস্টেশন এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ করা হয়। প্রাথমিকভাবে উদ্ধারকৃত পণ্যের সিজার মূল্য প্রায় ৩ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এসব পণ্য অবৈধভাবে দেশে এনে পাচারের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে মালামাল জব্দ করা হয়। জব্দকৃত পণ্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা ও অবৈধ বাণিজ্য নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে।
এসএ/সিলেট
কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন যুক্তরাজ্য কমিউনিটি লিডার ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল স্বদেশমেইল ডটকমের সম্পাদক ও প্রকাশক নজরুল...
মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শওকতুল ইসলাম শকু বলেছেন, আসন্ন স্থানীয় সরকার...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিজিবি, র্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ করা হয়েছে।শনিবার (২২ আগস্ট)...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈদ্যুতিক শকে আহত একটি বিরল উল্টোলেজি বানর উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে শহরের শ্যামলী আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ...