হবিগঞ্জে মাদক বিক্রির অভিযোগে ২...
হবিগঞ্জে মাদক বিক্রির অভিযোগে দুই যুবককে আটকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে সিলেট এমএজি ওসমানী...
ছবি সংগৃহীত
হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এমপি। পরিদর্শনকালে ডিউটিতে অনুপস্থিত থাকায় রিগান হোসেন নামে এক ফার্মাসিস্টকে তাৎক্ষণিক বদলির নির্দেশ দেন তিনি।
শনিবার দুপুরে আকস্মিক পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের সার্জারি বিভাগ, বহির্বিভাগসহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। এ সময় তিনি রোগীদের চিকিৎসাসেবা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি এবং হাসপাতালের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার অবস্থা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, দেশের অন্যান্য জেলার হাসপাতালের তুলনায় হবিগঞ্জ সদর হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার অবস্থা খারাপ।
এ বিষয়ে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেন তিনি। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী তিন সপ্তাহ পর সারাদেশে আবারও হাম প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন পরিচালনা করা হবে। হাম প্রতিরোধে শিশুদের যথাযথভাবে টিকার আওতায় আনার পাশাপাশি অভিভাবকদের সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মন্ত্রী আরো বলেন, হাম প্রতিরোধে মায়েদের সচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি শিশুদের শালদুধ খাওয়ানো নিশ্চিত করতে হবে। শিশুদের যথাযথভাবে টিকার আওতায় আনার পাশাপাশি অভিভাবকদেরও এ বিষয়ে সচেতন হতে হবে।
এদিকে- স্বাস্থ্যমন্ত্রীকে কাছে পেয়ে রোগীরাও হাসপাতালের বিভিন্ন অব্যবস্থা ও সেবার মান নিয়ে নানা অভিযোগ তুলে ধরেন। তাদের অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন মন্ত্রী এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
মন্ত্রীর হাসপাতাল পরিদর্শনকালে হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব, তত্ত্বাধায়ক আমিনুল হক সরকারসহ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
হবিগঞ্জে মাদক বিক্রির অভিযোগে দুই যুবককে আটকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে সিলেট এমএজি ওসমানী...
হবিগঞ্জের বাহুবলে সায়েদ মিয়া (৪০) নামে এক মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।নিহত...
হবিগঞ্জের ধুলিয়াখাল মিরপুর আঞ্চলিক সড়কে মোটর সাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে বিপ্লব দেব (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে এই...
জাতীয় সংসদের হুইপ জি কে গউছ এমপি’র প্রচেষ্টায় হবিগঞ্জ-৩ নির্বাচনী এলাকায় প্রায় ৪শ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে হবিগঞ্জ পৌরসভায় ১৮০...
হবিগঞ্জ সদর উপজেলার কালীগঞ্জ এলাকায় আবারও খোয়াই নদীর তীররক্ষা বাঁধ ভেঙে গেছে। রোববার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে বাঁধের একটি অংশ ভেঙে নদীর পানি লোকালয়ে ঢুকে...