কর্ম ব্যস্থতার মধ্যেও সুস্থ্যতার জন্য...
কর্ম ব্যস্থতার চাপের মধ্যেও মানুষিক ও শারীরিক সুস্থ্যতার জন্য ক্রীড়া চর্চার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট...
রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের মডেল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
ছবি সংগৃহীত
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের মডেল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার এম এ সালাম। রোববার দুপুরে নগরের ধোপাদিঘির পাড়ে নিজস্ব ভূমিতে এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার এম এ সালাম মানবিক ও সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল, সমন্বিত ও টেকসই করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি দুর্যোগ মোকাবিলা, স্বেচ্ছাসেবক উন্নয়ন এবং মানবিক সহায়তা কার্যক্রমে আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন।
সোসাইটির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ কর্তৃক বাস্তবায়িত এবং ব্রিটিশ রেডক্রস -এর সহযোগিতায় পরিচালিত এই কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলেট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম, সোসাইটির মহাসচিব মো. হাবিবুর রহমান খান, উপ-মহাসচিব মো. এহসান-ই-এলাহী, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক সায়মা ফেরদৌসী, সুইচ রেডক্রস প্রতিনিধি সঞ্জিব বিশ্বাস, ব্রিটিশ রেডক্রস প্রতিনিধি মুকেশ, আইএফআরসি প্রতিনিধি সুনাক্ষী দে, আইসিআরসি প্রতিনিধি নিকোলাস ফ্লুয়েরি, সিলেট ইউনিটের সেক্রেটারি মাহবুবুল হক চৌধুরী প্রমুখ।
এর পূর্বে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শীর্ষ নেতৃত্ব এবং আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের প্রতিনিধিদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় মানবিক সেবার পরিধি সম্প্রসারণ, দুর্যোগ প্রস্তুতি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা মতবিনিময়ের মাধ্যমে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় করেন এবং ভবিষ্যতে আরও কার্যকর ও সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এসএ/সিলেট
কর্ম ব্যস্থতার চাপের মধ্যেও মানুষিক ও শারীরিক সুস্থ্যতার জন্য ক্রীড়া চর্চার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট...
তরুণদের মেধা, প্রতিভা, জ্ঞান ও সৃজনশীলতার বিকাশ, নেতৃত্বের গুণাবলি তৈরি এবং মানবিক মূল্যবোধকে সমাজে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিলেটে অনুষ্ঠিত হয়েছে ‘ইয়ুথ...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। কোনো অঞ্চলের মানুষ যত বেশি শিক্ষিত হবে, সেই অঞ্চলের উন্নয়ন ও সমৃদ্ধিও তত...
মহানগরীর এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় অবৈধ বিভিন্ন ব্যান্ডের বিস্কুট, এনার্জি ড্রিংকস ও চকলেটসহ একজনকে গ্রেফতার করা হয়।...
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, কৃতি শিক্ষাথীরাই আগামীর মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার মূল চালিকাশক্তি। তাই প্রাতিষ্ঠানিক...