দেশে আর কোনো স্বৈরাচারী...
স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে এমন একটি সাংবিধানিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, যার মাধ্যমে ভবিষ্যতে কোনো...
ছবি সংগৃহীত
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছে, মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে। তিনি বলেন, বাংলাদেশে যে মব সংস্কৃতি তৈরি হয়েছিল, তা বর্তমান সরকার কঠোরভাবে দমন করবে।
মঙ্গলবার দুপুরে সিলেটের বিজিবি সেক্টর সদর দপ্তরে ‘সীমান্ত স্কুল অব সারভেইলেন্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’-এর উদ্বোধন ও ড্রোন প্রদর্শনী শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, আন্তসীমান্ত অপরাধ মোকাবিলায় সব ধরনের ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে সরকার। পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে বলেও জানান তিনি।
সালাহউদ্দিন আহমেদ বলেন, আগামী দুই বছরের মধ্যে বিশ্বের সব উন্নত প্রযুক্তির ড্রোন দেশে আনা হবে। সীমান্তে চোরাকারবারি ও মাদক ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে মালখানা ও হাজতখানার সংখ্যা বাড়ানো হবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় অপরাধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে বিজিবিকে আধুনিকায়ন করা হচ্ছে। এর আগে একদিনের সফরে দুপুরে সিলেটে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
মন্ত্রীর সফরসূচি অনুযায়ী, বিকেলে সিলেট সার্কিট হাউজে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধতন কর্মকর্তাদের উপস্থিতিতে সিলেট জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন সংক্রান্ত বিশেষ পর্যালোচনা সভায় অংশগ্রহণ করেন তিনি।
এরপর সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সিলেট জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
এসএ/সিলেট
স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে এমন একটি সাংবিধানিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, যার মাধ্যমে ভবিষ্যতে কোনো...
নগরীর তোপখানায় মহানগর বিএনপির কার্যালয় উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ( ১ সেপ্টেম্বর) দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-১ আসনের...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছে, মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে। তিনি বলেন, বাংলাদেশে যে মব সংস্কৃতি তৈরি হয়েছিল, তা বর্তমান সরকার কঠোরভাবে...
দীর্ঘ আট বছর পর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও অবতরণ করল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে ওমানের সালামএয়ারের...
দেশের দুর্গম সীমান্ত এলাকায় নজরদারি বাড়াতে থার্মাল ইমেজিং ও নাইট ভিশন সুবিধাসম্পন্ন ড্রোন ব্যবহারের উদ্যোগ নিয়েছে বিজিবি। এ জন্য সিলেটে দেশের প্রথম...