ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক ভালোবাসা, সৌহার্দ্য ও...
ছবি সংগৃহীত
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পৃথক অভিযানে কোম্পানীগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনিয়নের কালাইরাগ, ধলাই নদীর পূর্ব পাড় ও বালুচর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ২ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন কোম্পানীগঞ্জের দলইরগাঁও গ্রামের হাববিুর রহমান এবং কালাইরাগ গ্রামের রাসেল আহমদ।
প্রশাসন জানায়, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক ২ জনের মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হাবিবুর রহমানকে ৬ মাসের কারাদণ্ড ও রাসেল আহমেদের বয়স যাচাইয়ের জন্য সাজা অপেক্ষমাণ রাখা হয়েছে। এ সময় অবৈধভাবে বালু পরিবহনে ব্যবহৃত ৭০টি বারকি নৌকা বিকল করে দেওয়া হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমশিনার (ভূমি) পলাশ তালুকদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তাকে সহযোগিতা করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোম্পানীগঞ্জ থানা পুলিশ। সরকারী নির্দেশ অমান্য করে বারকি নৌকা ব্যবহার কিংবা অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরিুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমশিনার (ভূমি) পলাশ তালুকদার।
এসএ/সিলেট
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক ভালোবাসা, সৌহার্দ্য ও...
সিলেটে ডাক্তার জহিরুল ইসলাম প্রতিষ্ঠিত ‘নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ এর সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে...
সিলেট নগরী থেকে ছয়ফুট লম্বা একটি অজগর ও উপকন্ঠ এলাকা থেকে একটি দুধরাজ সাপ উদ্ধার করা হয়েছে। দু’একদিনের মধ্যে সাপ দুটি সিলেট বনবিভাগের আওতাধীন জুড়ি রেঞ্জের...
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পৃথক অভিযানে...
মহানগরীর বিভিন্ন এলাকা থেকে ২৪ ঘণ্টায় ৫৮ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সময়ে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ১৫৬টি যানবাহনের...