নগরীর বন্দরবাজার থেকে চোরাই মালসহ...
সিলেট নগরীর বন্দরবাজারস্থ করিম উল্লাহ মার্কেটের সামনে থেকে ৩ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর)...
ছবি সংগৃহিত
সিলেট নগরীর বন্দরবাজারস্থ করিম উল্লাহ মার্কেটের সামনে থেকে ৩ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌণে ৬টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করে কোতোয়ালী মডেল থানাপুলিশ।
আটককৃতরা হলেন, শাহপরান থানার জালাল নগরের দেলোয়ার হোসেন ও ছাতুন বেগমের ছেলে মো. রাসেল আহমদ ওরফে আবু বক্কর, হাতুড়া পীরেরবাজারের আনিছ মিয়া ও ফাতেমা বেগমের ছেলে আবুল কালাম এবং রাফিজ আলীর ছেলে আফজাল হোসেন।
তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডের থানায় মামলা (নং ৪/২/৯/২৬) দায়ের করে তিনজনকেই আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মনজুরুল আলম।
এসএ/সিলেট
সিলেট নগরীর বন্দরবাজারস্থ করিম উল্লাহ মার্কেটের সামনে থেকে ৩ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর)...
আধুনিক সিলেটের উন্নয়নের স্বপ্নদ্রষ্টা, মহান মুক্তিযুদ্ধের অকুতোভয় সৈনিক, বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব আলহাজ আবুল...
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীকে সিলেট অ্যাপার্টমেন্ট এন্ড রিয়েল এস্টেট গ্রুপ (সারেগ) কার্যকরি কমিটির সাথে সৌজন্য সাক্ষাৎ...
নগরীর বন্দরবাজারে অভিযান চালিয়ে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। এসময় ৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলেই সমাজসেবা কার্যক্রম আরও সম্প্রসারিত হয়। এবারও সমাজের দরিদ্র ও...