আগামীকাল সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছাবেন যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা, স্বাগত জানাতে প্রস্তুত ছাতকের নেতাকর্মীরা

স্বদেশের মাটিতে ফিরছেন ছাতকের কৃতী সন্তান আশিকুর রহমান আশিক

post-title

তাজিদুল ইসলাম

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, ছাতকের কৃতী সন্তান গড়গাঁও গ্রামের আশিকুর রহমান আশিক স্বদেশে ফিরছেন।

আগামীকাল ১৩ সেপ্টেম্বর, রবিবার সকাল সাড়ে ৯টায় তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন।

তাঁর স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে ছাতকের বিভিন্ন মহলে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। দীর্ঘদিন পর নিজ এলাকায় ফেরায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানানোর প্রস্তুতি নিচ্ছেন।

ছাতকের বিভিন্ন মহলের নেতৃবৃন্দ আশিকুর রহমান আশিকের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক জীবনের সফলতা কামনা করেছেন।

স্থানীয় নেতৃবৃন্দ বলেন, ছাতকের সন্তান আশিকুর রহমান আশিকের দেশে ফেরা তাঁর শুভাকাঙ্ক্ষী ও অনুসারীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তাঁর আগমনকে কেন্দ্র করে নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।


টিএ/ছাতক