সিলেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে আটক ৩০

post-title

প্রতীকি ছবি

সিলেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে ৩০ জনকে আটক করেছে পুলিশ। পরে তাদের আদালতে সোপর্দ করা হলে জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে সিলেট মহানগরের মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর বাইপাস এলাকায় অভিযান চালিয়ে দুটি হাইয়েস গাড়ি থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, তারা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় আরও দুটি হাইয়েস গাড়ি ও কয়েকটি মোটরসাইকেলে থাকা কয়েকজন পালিয়ে যান।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে আটক ৩০ জনকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৫ম আমলী আদালতে সোপর্দ করা হয়। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।

এ ঘটনায় আটক ৩০ জনসহ মোট ৩১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করে মোগলাবাজার থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

আটক ব্যক্তিদের বেশিরভাগই নগরীর তেররতন এলাকার বিভিন্ন কলোনির বাসিন্দা। তাদের মধ্যে কয়েকজন কিশোরও রয়েছে।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন- নগরীর তেররতনের সৈয়দ আলিফের ভাড়াটিয়া সাজু আহমদ (২১), একই এলাকার জীবন মিয়া (২১), আরজু মিয়ার কলোনির মাহবুবুর রহমান রনি (২০), আলাল মিয়ার কলোনির তাজু ইসলাম নাহিদ (১৯), মো. রাসেল (১৬), সাকিব আল হাসান (১৬) ও শেখ রাব্বি (১৬), লিটন মিয়ার কলোনির সুমন আহমদ (১৯), মামুন মিয়া (১৯) ও সায়েম আহমদ (১৯), কয়েছ মিয়ার কলোনির ফয়জুল খন্দকার, সোয়েব মিয়ার কলোনির শেখ রবিন (২০), তারেক মিয়ার কলোনির হাসান রেজভী শেখ (২০), সাহেদ মিয়ার কলোনির মাহি (২১) ও মো. রাকিন (১৫), সাব্বির মিয়ার কলোনির শাওন আহমদ (১৫), সাজু মিয়ার কলোনির আরিফ আহমদ আফজল (১৭), জাহিদ আহমদ (১৬), শাহীন মিয়ার কলোনির জানু মিয়া (১৫), রবিউলের বাড়ির ভাড়াটিয়া মো. রবিউল হাসান শাফি (১৫), সাদারপাড়া এ ব্লকের হৃদয় আহমদ (২২), উপশহরের ইশরাত আবাসিক হোটেল সংলগ্ন ৩১৬ নম্বর বাসার আবদুল্লাহ আল রাহিম (১৭), উপশহর জে ব্লকের ২ নং রোডের আকাশ (২১), সোনারপাড়ার সুমন আহমদ (২০), কুমারপাড়া ঝর্ণা/৯১ নম্বর বাসার মো. রফিকুল ইসলাম (৩৫), মীরবক্সটুলা আজাদী গলির মাজিদ আহমদ (১৭), নয়াসড়ক কোরেশি ভিউ এর মো. নাহিদুল ইসলাম (১৫), দক্ষিণ সুরমার পাঠানপাড়া খানবাড়ির জিয়া উদ্দিন (৩৪) ও হবিগঞ্জের লাখাই থানার সজনগ্রামের গাজী মিয়া (২০)।

এছাড়া মামলায় পলাতক আসামী হিসেবে শাহপরাণ থানাধীন শিবগঞ্জ হাতিমবাগ এলাকার উছতার আলীর ছেলে আবদুল হামিদ (২৩)- এর নাম উল্লেখ করা হয়েছে।


এসএ/সিলেট