জগন্নাথপুরে ধান কাটতে গিয়ে কৃষকের...
সুনামগঞ্জের জগন্নাথপুরে অকাল বন্যায় তলিয়ে যাওয়া ধান রক্ষা করতে গিয়ে প্রাণ হারালেন ছুয়াব আলী (৫৫) নামে এক কৃষক। সোমবার বিকেলে জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জের জগন্নাথপুরে অকাল বন্যায় তলিয়ে যাওয়া ধান রক্ষা করতে গিয়ে প্রাণ হারালেন ছুয়াব আলী (৫৫) নামে এক কৃষক। সোমবার বিকেলে জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া নিজের জমির বোরো ধান কাটতে হাওরে গিয়েছিলেন ছুয়াব আলী। দীর্ঘক্ষণ জলাবদ্ধ জমিতে ধান কাটার একপর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে (হার্ট অ্যাটাক) তাঁর মৃত্যু হয়েছে।
স্থানীয় ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসএ/সিলেট
সুনামগঞ্জের জগন্নাথপুরে অকাল বন্যায় তলিয়ে যাওয়া ধান রক্ষা করতে গিয়ে প্রাণ হারালেন ছুয়াব আলী (৫৫) নামে এক কৃষক। সোমবার বিকেলে জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর...
সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জে সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়েছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী...
সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও ৩জন আহত হয়েছেন। এর মধ্যে ছাতক উপজেলার জালালপুর এলাকায় সুনামগঞ্জ-সিলেট সড়ক বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার...
সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের কেজাউড়া গ্রামে এক সম্মানিত ধর্মীয় ব্যক্তিত্বকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও মানহানিকর অভিযোগ ছড়ানোর...
সুনামগঞ্জের মধ্যনগরে বোয়ালা হাওরের বাঁধ ভেঙে পানি প্রবেশ করেছে। এতে তলিয়ে যাচ্ছে হাওরের কৃষকের সোনালি ধান।শনিবার (০২ মে) সকালে সোমেশ্বরী নদীর পানির চাপে...