হবিগঞ্জে ১২ হাজার হেক্টর ধান...
হবিগঞ্জে টানা বৃষ্টিপাত কিছুটা কমলেও উজান থেকে নেমে আসা পানির চাপে জেলার নদ-নদীর পানি বাড়ছেই। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সুতাং নদীর পানি ইতোমধ্যে বিপৎসীমার...
ছবি সংগৃহীত
চুনারুঘাট সংবাদদাতা:: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অভিযান চালিয়ে ৬টি ভারতীয় গরু জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আমুরোড বাজার এলাকা দিয়ে গরুগুলো নিয়ে যাওয়ার সময় সুন্দরপুর (করইঠিলা) এলাকা থেকে এসআই মৃদুল হাসান তরফদারের নেতৃত্বে পুলিশ অভিযান পরিচালনা করে গরুগুলো জব্দ করে।
পুলিশ জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গরু রেখে পালিয়ে যায়। পরে গরুগুলো জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ আরো বলছে- ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার কোন এক সময় সীমান্ত দিয়ে চোরাকারবারিরা ভারত থেকে গরুগুলো আনে। পরে তারা সেগুলো সীমান্ত এলাকা থেকে দ‚রে নেয়ার চেষ্টা করছিল।
এ বিষয়ে চুনারুঘাট থানার (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, আটক গরুগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক চোরাকারবারিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের সমাজসেবক আব্দুল আউয়াল মেম্বার বলেন, আমরা সবসময় চোরাকারবারির বিরুদ্ধে। দেশীয় খামারিরা যেন তাদের গরুর ন্যায্যম‚ল্য পায় সে জন্য সীমান্ত দিয়ে গরু আনা বন্ধ করা প্রয়োজন। চোরাকারবারিদের দ্রæত আইনের আওতায় আনার দাবী জানাই।
এসএ/সিলেট
হবিগঞ্জে টানা বৃষ্টিপাত কিছুটা কমলেও উজান থেকে নেমে আসা পানির চাপে জেলার নদ-নদীর পানি বাড়ছেই। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সুতাং নদীর পানি ইতোমধ্যে বিপৎসীমার...
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার হোটেল হাইওয়ে ইন লিমিটেডের নিকটবর্তী জঙ্গল থেকে ঢাকা ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ছাত্র মো. ফরহাদ হোসেন ওরফে মাহির...
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর অভিযানে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দায়ের করা একটি গণধর্ষণ মামলার এক আসামিকে সিলেট থেকে গ্রেফতার করা হয়েছে।বুধবার...
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের আবাদ গ্রামে রবিন মিয়া (১৬) নামে এক শিক্ষার্থীর বজ্রাঘাতে মৃত্যু হয়েছে। নিহত রবিন মিয়া আবাদ গ্রামের ইয়াকুব...
নবীগঞ্জ সংবাদদাতা:: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বজ্রপাতে মকছুদ আলী (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার পানিউমদা ইউনিয়নের...