ঢাকা ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ছাত্রের...
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার হোটেল হাইওয়ে ইন লিমিটেডের নিকটবর্তী জঙ্গল থেকে ঢাকা ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ছাত্র মো. ফরহাদ হোসেন ওরফে মাহির...
প্রতীকি ছবি
নবীগঞ্জ সংবাদদাতা:: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বজ্রপাতে মকছুদ আলী (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রাম সংলগ্ন হাওড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় স‚ত্র জানায়, মকছুদ আলী নিজের বাড়ির পাশের হাওরে গরু আনতে গেলে হঠাৎ বজ্রপাতের শিকার হন। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত মকছুদ আলী নোয়াগাঁও গ্রামের মৃত সাবুর মিয়ার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া। এ ঘটনায় নোয়াগাঁওসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে বজ্রপাতের ঝুঁকি বেড়ে যাওয়ায় কৃষকসহ হাওরে কাজ করা মানুষদের আরও সতর্ক থাকা জরুরি। স্থানীয় সচেতন মহল বজ্রপাতের সময় খোলা মাঠ ও হাওরে অবস্থান না নেওয়ার পরামর্শ দিয়েছেন।
এসএ/সিলেট