বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ'র সভাপতি নির্বাচিত হওয়ায় সাংবাদিক এম এ হান্নানকে সংবর্ধনা

post-title

ছবি সংগৃহীত

সিলেট প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও দৈনিক সিলেট বাণী'র নির্বাহী সম্পাদক সিনিয়র সাংবাদিক এম এ হান্নান বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় আরোহী সংগীত একাডেমি'র পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় নগরীর শিববাড়ি একাডেমি'র কার্যালয়ে আরোহী সংগীত একাডেমি'র সভাপতি শাকিল আহমদ কয়েছ এর সভাপতিত্বে এবং একাডেমি'র উপদেষ্টা ও দৈনিক সিলেট বাণী'র স্টাফ রিপোর্টার এম এ ওয়াহিদ চৌধুরী'র সঞ্চালনায় ফুল দিয়ে  শুভেচ্ছা বিনিময় করেন একাডেমি'র উপদেষ্টা শফিকুল ইসলাম স্বপন, সহসভাপতি লিটন দে, সাংস্কৃতিক সম্পাদক ফজর আহমদ, মহিলা সম্পাদিকা গীতা রানী দাস সহ একাডেমি'র ছাত্র-ছাত্রীবৃন্দ।

সংবর্ধনার পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন আরোহী সংগীত একাডেমি'র শিল্পীবৃন্দ। সংগীত পরিবেশনার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এসএ/সিলেট