দেশের উন্নয়নে প্রবাসীদের অবদান...
সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, দেশের সার্বিক উন্নয়নে প্রবাসীরা নিরলসভাবে কাজ করছেন।...
ছবি সংগৃহীত
সিলেট সিটি করপোরেশনের চৌকিদেখী এলাকার শাহপরান প্রি-ক্যাডেট একাডেমির শিক্ষার্থী মারিয়া মেহজাবিন মাওয়া “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” প্রতিযোগিতার উশু ইভেন্টে গোল্ড মেডেল অর্জন করেছে। সে বালিকা ক্যাটাগরিতে প্রথম স্থান লাভ করে এ কৃতিত্ব অর্জন করে।
শুক্রবার সিলেট জেলা স্টেডিয়ামের জিমনেসিয়ামে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরী, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালেকসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এর আগে গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতাটির উদ্বোধন করা হয়। মোট ৮টি ইভেন্টে প্রায় ১৪ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।
মাওয়ার এই সাফল্যে তার পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও শুভানুধ্যায়ীরা আনন্দ প্রকাশ করেছেন। এদিকে মাওয়ার বাবা জাতীয় সাংবাদিক সংস্থার সিলেট জেলা সাধারণ সম্পাদক মাহবুব আহমদ মাওয়ার কারাতে কোচ সেন্সেই এম এ মাসুদ রানা এবং উশু কোচ সেন্সেই আনোয়ার হোসেনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
এসএ/সিলেট
সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, দেশের সার্বিক উন্নয়নে প্রবাসীরা নিরলসভাবে কাজ করছেন।...
‘রাস্তাঘাট ও ব্রীজ-খালভার্ট’সহ সরকারের গ্রহন করা যেকোনো উন্নয়ন কাজে অনিয়ম-দূর্নীতি করলে এর সাথে সংশ্লিষ্ট কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে কঠোর...
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, এক সময় সিলেট নগরে পর্যাপ্ত খালি জায়গা, খেলাধুলার মাঠ ও বিনোদনের ব্যবস্থা ছিল। কিন্তু...
সিলেট প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও দৈনিক সিলেট বাণী'র নির্বাহী সম্পাদক সিনিয়র সাংবাদিক এম এ হান্নান বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ কেন্দ্রীয়...
পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের নাফিজুল হক শাকিলের শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বসবাসরত...