জকিগঞ্জে বিশ্বকাপ খেলা নিয়ে...
সিলেটের জকিগঞ্জে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় চিৎকার করাকে কেন্দ্র করে আপন চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে আলম আহমদ নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১ জুলাই) রাত...
ছবি সংগৃহীত
সিলেট-জকিগঞ্জ সড়কের চারখাই এলাকায় বিআরটিসি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুইজন ব্যক্তি আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের চারখাই এলাকার কাঠলিপুল সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের ফালজুর গ্রামের কালাই মিয়া (৫৫)। তিনি পেশায় একজন মুদি ব্যবসায়ী বলে জানা গেছে।
জানা যায়, সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক সড়কের চারখাই এলাকার কাঠলিপুল সংলগ্ন স্থানে জকিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটমুখি বিআরটিসি বাসের সাথে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এত সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে পড়ে যায়।
এতে ঘটনাস্থলে একজন মারা যান এবং আরও দুইজন আহত হন। স্থানীয়রা মিলে তাৎক্ষণিকভাবে গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে একটি প্রাইবেট হাসপাতালে নিয়ে যান।
বর্তমানে আহতরা চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। এইদিকে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে বিয়ানীবাজার থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, ‘সকাল সাড়ে ১১টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের চারখাই এলাকার কাঠলিপুল সংলগ্ন স্থানে বিআরটিসি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।
এসময় আরও ২জন আহত হয়েছেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করে।
এসএ/সিলেট
সিলেটের জকিগঞ্জে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় চিৎকার করাকে কেন্দ্র করে আপন চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে আলম আহমদ নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১ জুলাই) রাত...
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, নির্বাচনের পূর্বে জনগণকে দেয়া উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার। ইতোমধ্যে...
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ার্ড বয় ও ইন্টার্ন নার্সিং শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। এ সময় ড্রেসিং...
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) সোহেল উদ্দিনকে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় কারাগারে পাঠানোর আদেশ...
মানবসেবামূলক কার্যক্রম সম্প্রসারণ, নৈতিক নেতৃত্বের বিকাশ, সুশাসন প্রতিষ্ঠা এবং দেশের সার্বিক উন্নয়নে টেকসই উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেছে রোটারি।...