সিলেটের সাদা পাথরে গোসলে নেমে...
সিলেটের সাদা পাথর পর্যটনকেন্দ্রে চার বন্ধু মিলে বেড়াতে এসে গোসল করতে নেমে একজন নিখোঁজ হয়েছেন।বৃহস্পতিবার (২জুলাই) বেলা আড়াইটার দিকে সিলেটের...
নিখোঁজ ডা. সুব্রত সাহা বিকাশ
সিলেটের সাদা পাথর পর্যটনকেন্দ্রে চার বন্ধু মিলে বেড়াতে এসে গোসল করতে নেমে একজন নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার (২জুলাই) বেলা আড়াইটার দিকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন স্পটে এ ঘটনা ঘটে।
নিখোঁজ পর্যটকের নাম ডাক্তার সুব্রত সাহা বিকাশ (৩৩)। তিনি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মিহির লাল সাহার ছেলে। তারা ৪ বন্ধু মিলে ঢাকা থেকে সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্র দেখার জন্য এসেছিলেন।
জানা যায়, সাদাপাথর পর্যটন কেন্দ্রে বিজিবির ক্যাম্পের সামনে গোসল করতে নামেন ৪ জনের ৩জন। নদীতে সাঁতার কাটতে কাটতে একপর্যায়ে পানির প্রবল স্রোতের মধ্যে চলে যায় তারা।
এসময় অন্য দুজন তীরে উঠতে পারলেও সুব্রত প্রবল স্রোতে পানির নিচে তলিয়ে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরিরা তাকে উদ্ধারে কাজ করছে।
ভোলাগঞ্জ ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল কাইয়ুম জানান, ‘সাদাপাথরে গোসল করতে নেমে এক পর্টক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধারে চেষ্টা করছে।
এসএ/সিলেট
সিলেটের সাদা পাথর পর্যটনকেন্দ্রে চার বন্ধু মিলে বেড়াতে এসে গোসল করতে নেমে একজন নিখোঁজ হয়েছেন।বৃহস্পতিবার (২জুলাই) বেলা আড়াইটার দিকে সিলেটের...
সিলেট-জকিগঞ্জ সড়কের চারখাই এলাকায় বিআরটিসি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুইজন ব্যক্তি আহত হয়েছেন।...
সিলেটের জকিগঞ্জে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় চিৎকার করাকে কেন্দ্র করে আপন চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে আলম আহমদ নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১ জুলাই) রাত...
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, নির্বাচনের পূর্বে জনগণকে দেয়া উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার। ইতোমধ্যে...
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ার্ড বয় ও ইন্টার্ন নার্সিং শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। এ সময় ড্রেসিং...