পাহাড়ি ঢলে প্লাবিত সুনামগঞ্জ-তাহিরপুর...
ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত হয়ে গেছে সুনামগঞ্জ-তাহিরপুর সড়ক। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে সীমান্তের জাদুকাটা নদী ও রক্তি নদীর পানি বৃদ্ধি পেয়ে এবং...
মানবকল্যাণ ফাউন্ডেশনের কমিটির মিজানুর রহমান হাছনু কে সভাপতি,সাজিদুর রহমান-কে সাধারণ সম্পাদক, নাদিমুল হক কে সাংগঠনিক ও আবু সুফিয়ান কে অর্থ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
তাজিদুল ইসলাম
আর্তমানবতার সেবা ও সামাজিক কল্যাণের দৃঢ় প্রত্যয় নিয়ে সুনামগঞ্জের অন্যতম পরিচিত সামাজিক সংগঠন ‘মানব কল্যাণ ফাউন্ডেশন’ এর ২০২৬-২০২৭ সেশনের নতুন কেন্দ্রীয় কার্যকারী পরিষদ গঠন করা হয়েছে। ৯ জুলাই ২০২৬ তারিখে সংগঠনের কেন্দ্রীয় অস্থায়ী কার্যালয় (চরমহল্লা বাজার, ছাতক, সুনামগঞ্জ) থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৩১ সদস্য বিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত নতুন এই কমিটিতে সর্বসম্মতিক্রমে মিজানুর রহমান হাছনু কে সভাপতি,সাজিদুর রহমান-কে সাধারণ সম্পাদক ও মো: নাদিমুল হক কে সাংগঠনিক নির্বাচিত করা হয়েছে।
সংগঠনের নীতি-আদর্শ বজায় রেখে তৃণমূল পর্যায়ে মানবিক কাজ ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে পূর্ণাঙ্গ কমিটির কেন্দ্রীয় কার্যকারী পরিষদ (২০২৬-২০২৭) সনের সভাপতি মিজানুর রহমান হাছনু, সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন তামিম, সহ-সভাপতি এস. এম. সাজ্জাদ, সহ-সভাপতি আদনান হোসেন, সহ-সভাপতি হাফিজ ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আবু মনসুর সারোয়ার, সহ-সাধারণ সম্পাদক মো: শরিফ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক:** আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো: নাদিমুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক, আল-ইমরান আবির, সহ-সাংগঠনিক সম্পাদক মুজাক্কির আহমেদ, অর্থ সম্পাদক আবু সুফিয়ান, সহ-অর্থ সম্পাদক মাসুদুজ্জামান ফাহিম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদিকুল ইসলাম সাদেক, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো: এমরানুল হক, প্রচার সম্পাদক ঝনু আহমেদ রানা, সহ-প্রচার সম্পাদক মো: রিপন আহমেদ,সমাজ সেবা সম্পাদক আহমেদ রাসেল, প্রবাসীক বিষয়ক সম্পাদক ইসলাম সাইফুল, ধর্ম বিষয়ক সম্পাদক নবীর হোসেন, পরিকল্পনা সম্পাদক তাজিদুল ইসলাম, অফিস সম্পাদক নুরুজ্জামান নুর আইন বিষয়ক সম্পাদক।মো: কামরুল ইসলাম,সিনিয়র সদস্য আলী আকবর, সদস্য মিলাদ আল হাসান,সদস্য মো: মারুফ, সদস্য জিদান হাসান ইমন,সদস্য রবিউল হাসান রবিউল, সদস্য মো: তায়েফ আহমেদ, সদস্য নাঈম আহমেদ, অনুমোদনকারী কার্যনির্বাহী সদস্যবৃন্দ সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক এই নতুন কমিটির অনুমোদন পত্রে যৌথ স্বাক্ষর করেছেন সম্মানিত কার্যনির্বাহী সদস্য ওয়ালীউল্লাহ, সাইফুর রহমান, সিতু মিয়া এবং রাজুল আমিন।
সংগঠনের নবনির্বাচিত শীর্ষ নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে জানান, অসহায় মানুষের মুখে হাসি ফোটানো এবং সামাজিক অসঙ্গতি দূর করাই আমাদের মূল লক্ষ্য। নতুন এই কমিটির সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় ‘মানব কল্যাণ ফাউন্ডেশন’ তার গৌরবময় অতীত ধরে রেখে আগামী দিনে আরও বড় পরিসরে আর্তমানবতার সেবায় অগ্রণী ভূমিকা পালন করবে।"
টিএ/ছাতক
ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত হয়ে গেছে সুনামগঞ্জ-তাহিরপুর সড়ক। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে সীমান্তের জাদুকাটা নদী ও রক্তি নদীর পানি বৃদ্ধি পেয়ে এবং...
আর্তমানবতার সেবা ও সামাজিক কল্যাণের দৃঢ় প্রত্যয় নিয়ে সুনামগঞ্জের অন্যতম পরিচিত সামাজিক সংগঠন ‘মানব কল্যাণ ফাউন্ডেশন’ এর ২০২৬-২০২৭ সেশনের নতুন কেন্দ্রীয়...
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ইঞ্জিন চালিত নৌকায় এক তরুণীকে (২৪) যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৭ জুলাই) বিকাল ৪ টার দিকে কান্দিগাঁও নৌকা ঘাট থেকে...
সুনামগঞ্জের ছাতকে মায়ের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক...
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে এ...