বন্ধুদের সাথে সিলেটে এসেছিলেন ঘুরতে,...
সিলেটে ঘুরতে এসে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সাইফুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় ওই উপজেলার ফারুকুল ইসলাম ও আব্দুল...
ছবি সংগৃহীত
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে মক্তবের ৮ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত ৫ জনকে উদ্ধার করা হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বুধবার বিকেল ৬টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. মিজানুর রহমান।
বুধবার দুপুরে টানা ভারী বর্ষণের মধ্যে উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের খতিজাতুল মহিলা হেফজখানার পাশে পাহাড়ধসের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. সিরাজ আমিন জানান, ‘ভারী বৃষ্টির কারণে পাহাড়ের একটি অংশ ধসে হেফজখানার দেয়াল ভেঙে পাশের মক্তবের ওপর পড়ে। সে সময় সেখানে ৩০ জনের বেশি শিশু কোরআন শিক্ষা নিচ্ছিল। এ ঘটনায় পাঁচ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আমাদের উদ্ধার কাজ চলছে।’
নিহতরা হলেন- রাশিদা বেগম (১৩), উম্মে নেজাতুল (১৩), উম্মে সালমা (১২), উমাইসা বিবি (১৩) এবং অপর এক শিশুর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ভারী বৃষ্টির সময় পাহাড়ের একটি বড় অংশ ধসে খতিজাতুল মহিলা হেফজখানার দেয়াল ভেঙে পাশের মক্তবের ওপর পড়ে। সে সময় মক্তবের ভেতরে ৩০ জনের বেশি শিশু কোরআন শিক্ষা নিচ্ছিল। মুহূর্তেই সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, এপিবিএন সদস্য, স্থানীয় রোহিঙ্গা স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন মানবিক সংস্থার কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন। ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতদের উদ্ধার করা হয়েছে।
উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা বলেন, ‘এ পর্যন্ত পাঁচ শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান চলমান রয়েছে।’
এসএ/সিলেট
সিলেটে ঘুরতে এসে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সাইফুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় ওই উপজেলার ফারুকুল ইসলাম ও আব্দুল...
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন,উখিয়া, কক্সবাজার এর অধিনায়ক (ভারপ্রাপ্ত) জনাব রিয়াজ উদ্দিন আহমেদ পিপিএম ৮ এপিবিএন যোগদানের পর থেকে তাঁর সুদক্ষ নেতৃত্বে...
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ওরফে মোবারক হোসেনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তিনি সীমান্ত পেরিয়ে ভারতে...
জিয়ারত ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে সিলেটে শহীদ সাংবাদিক এটিএম তুরাবকে স্মরণ করা হয়েছে। চব্বিশের জুলাই আন্দোলনে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে পুলিশের গুলিতে...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে মক্তবের ৮ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত ৫ জনকে উদ্ধার করা হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন। হতাহতের সংখ্যা...