মোগলাবাজার থানা পুলিশের অভিযানে...
মহানগরীর মোগলাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে হানিট্র্যাপ ছিনতাইকারী চক্রের দুইজন সদস্যকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে...
ছবি সংগৃহীত
ভারতে অনুপ্রবেশের পর খাসিয়াদের গুলিতে সিলেটের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ভারতের মেঘালয় রাজ্যের লাখাট স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিনহাজ উদ্দিন (২৫) সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর গ্রামের কমর উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, মিনহাজ উদ্দিনসহ কয়েকজন শুক্রবার রাতে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। লাখাট স্টেশন এলাকায় যাওয়ার পর ভারতীয় খাসিয়ারা গুলি ছুঁড়ে। এতে মিনহাজ উদ্দিন গুলিবিদ্ধ হন। পরে তার সহযোগীরা তাকে বাংলাদেশ সীমান্তে নিয়ে আসেন। হাসপাতালে নেওয়ার পথে মিনহাজ মারা যান।
স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দিন বলেন, 'ঘটনা শুনার সাথে সাথে আমরা তার বাড়িতে যাই। তখন পুলিশ ও বিজিবিকে খবর দেই।'
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, ভারতীয় খাসিয়াদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। খবর পাওয়ার সাথে সাথেই গোয়াইনঘাট থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছে।
বিজিবি ৪৮ ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, ভারতের প্রায় এক কিলোমিটার ভিতরে অসৎ উদ্দেশ্য মিনহাজ উদ্দিন সেখানে গেলে খাসিয়ার হাতে গুলিবিদ্ধ হন। পরে তাকে বাংলাদেশ সীমান্তে এনে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এসএ/সিলেট
মহানগরীর মোগলাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে হানিট্র্যাপ ছিনতাইকারী চক্রের দুইজন সদস্যকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে...
সিলেটের ঐতিহাসিক হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগ থেকে দ্বিতীয় দফায় গত ১৮ দিনে মোট ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা পাওয়া গেছে।শনিবার দিনভর দীর্ঘ গণনা শেষে...
হযরত শাহজালালের (রহ.) মাজারের ৭০০ বছরের ইতিহাসে দ্বিতীয়বারের মতো দানবাক্সের টাকা গণনা শুরু হয়েছে। দানবাক্সে পাওয়া একটি চিরকুটে খোকন 'বাটপারের' বিচার ও...
কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে জেলা প্রশাসনের সিলগালা করা ঐতিহাসিক ডেগ ও মাজারের দানবাক্স খোলা হয়েছে।
সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ১ হাজার ৯শ’ পিস ইয়াবা বড়িসহ একজনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (০৯ জুলাই) রাত আনুমানিক সোয়া ৯টার দিকে তাকে গ্রেফতার...