আম্বরখানা থেকে মোবাইল চোর গ্রেফতার
নগরীর দরগাগেইটের সোনালি ব্যাংক পিএলসির একজন কর্মকর্তার মোবাইল চুরি হয়েছিল। অবশেষে মোবাইল চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে কোতোয়ালি মডেল...
ছবি সংগৃহীত
নগরীর দরগাগেইটের সোনালি ব্যাংক পিএলসির একজন কর্মকর্তার মোবাইল চুরি হয়েছিল। অবশেষে মোবাইল চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে কোতোয়ালি মডেল থানাপুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছে মহানগর পুলিশের মিডিয়া বিভাগ।
তারা জানায়, রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আম্বরখানাস্থ হোটেল কায়কোবাদের ৩১২নং কক্ষ থেকে ওই মোবাইলসহ চোরকে গ্রেপ্তার করা হয়।
তার নাম মো. মোশাররফ হোসেন। তিনি কিশোরগঞ্জের মিঠামইন থানার কলাপাড়া ঘাগড়া গ্রামের মৃত মুস্তাক আহমেদ ও মর্জিনা আক্তারের ছেলে। পুলিশ জানায়, এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় একটি মামলা (নং ২৯/২১/৭/২৬) দায়ের করা হয়েছে।
পরে তার অপরাধ রেকর্ড বিশ্লেষণ করে পাওয়া গেছে, মোশাররফ একাধিক মোবাইল চুরির ঘটনা ও ছিনতাই মামলার আসামী। তাকে আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেন মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজরুল আলম।
এসএ/সিলেট
নগরীর দরগাগেইটের সোনালি ব্যাংক পিএলসির একজন কর্মকর্তার মোবাইল চুরি হয়েছিল। অবশেষে মোবাইল চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে কোতোয়ালি মডেল...
নিরাপদ সড়ক চাই নিসচা সিলেট জেলা শাখার সাধারণ সভা বুধবার (২২ জুুলাই) বিকেলে নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।নিসচা কেন্দ্রীয় কমিটি সহ-সাংগঠনিক...
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, চব্বিশের রক্তবর্ণ জুলাই গণতন্ত্রের রুদ্ধদ্বার উন্মুক্ত করেছে, দেড় সহস্রাধিক তাজা ...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেট হজরত শাহজালাল (রহ.)-এর পুণ্যভূমি। সিলেট মানবতা, সম্প্রীতি ও সহাবস্থানের এক অনন্য জনপদ...
মহানগরীর সুবিদবাজার থেকে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২০ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত জেনসেন...