হাছন রাজা লোক সাহিত্য সংস্কৃতি...
হাছন রাজা লোক সাহিত্য সংস্কৃতি পরিষদের ঢাকা বিভাগীয় আহ্বায়ক কমিটি ঘোষণার লক্ষ্যে ঢাকা বিভাগীয় আহ্বায়ক কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। বুধবার (১৫ জুলাই)...
ছবি সংগৃহীত
প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ অনুষ্ঠান।
শনিবার (২৫ জুলাই) বিকেল ৫টায় শ্রীহট্ট ব্রহ্মমন্দির মিলনায়তনে এই স্মরণসভার আয়োজন করে ‘পরম্পরা মিউজিক একাডেমি’।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ও পরিবেশনা উপস্থাপন করেন বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী হিমাংশু বিশ্বাস। ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন পরম্পরা মিউজিক একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক বিমলেন্দু দাশ উপস্থিত অতিথিদের উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেন।
স্মরণসভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য ড. মোহাম্মদ জহিরুল হক শাকিল, বিশিষ্ট লেখক ও গবেষক ড. আবুল ফতেহ ফাত্তাহ, প্রথিতযশা সাংবাদিক ও গবেষক অপূর্ব শর্মা, সিলেটের ভারতীয় সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচিব (প্রেস, ইনফরমেশন, শিক্ষা ও সংস্কৃতি) রাজেশ ভাটিয়া, বিশিষ্ট নাট্যজন নীলাঞ্জন দাশ টুকু, লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষক আবু সাঈদ নাহিদ এবং গীতবিতান বাংলাদেশের পরিচালক অনিমেষ বিজয় চৌধুরী।
আলোচনা পর্বে আমন্ত্রিত অতিথিরা বলেন, কাজী নজরুল ইসলাম কেবল একজন কবি নন, তিনি আমাদের জাতীয় চেতনার অবিনাশী প্রতীক। তাঁর গান ও কবিতা আজও মানবসমাজকে অন্যায়, অবিচার ও শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে উদ্বুদ্ধ করে। অতিথিরা আরও জোর দিয়ে বলেন, নজরুলের অসাম্প্রদায়িক চেতনা, সাম্য ও মানবতার বাণী বর্তমান যুগেও মানুষকে নতুন করে উজ্জীবিত করে চলেছে।
সুমন্ত গুপ্ত ও অর্চি ভট্টাচার্য্যের যৌথ ও প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক আয়োজন। এতে পরম্পরা মিউজিক একাডেমির শিক্ষার্থীরা পর্যায়ক্রমে পরিবেশন করেন কবির চিরসবুজ ও জনপ্রিয় গান—'মোরা একই বৃন্তে দুটি কুসুম', 'শ্যামা তন্বী আমি মেঘবরণা', 'রুমঝুম ঝুমঝুম' ও 'দূর দ্বীপবাসিনী' সহ একাধিক সংগীত।
অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে মঞ্চ মাতান বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী হিমাংশু বিশ্বাস, বিশিষ্ট আবৃত্তি শিল্পী সুকান্ত গুপ্ত এবং সুমন্ত গুপ্ত। তাদের চমৎকার পরিবেশনায় পুরো মিলনায়তনজুড়ে এক মনোজ্ঞ ও গভীর ভাবোচ্ছ্বাসের সৃষ্টি হয়।
এসএ/সিলেট
হাছন রাজা লোক সাহিত্য সংস্কৃতি পরিষদের ঢাকা বিভাগীয় আহ্বায়ক কমিটি ঘোষণার লক্ষ্যে ঢাকা বিভাগীয় আহ্বায়ক কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। বুধবার (১৫ জুলাই)...
বিশিষ্ট শিশু সাহিত্যিক, ছড়াকার ও দক্ষ সাহিত্য সংগঠক সুফিয়ান আহমদ চৌধুরীর সুখ্যাতি ছড়িয়েছে দেশের গন্ডি ছাড়িয়ে আন্তর্জাতিকভাবেও। তিনি লেখক সৃষ্টির কারিগর।...
নজরুল একাডেমি, সিলেট-এর উপদেষ্টা পরিষদের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জুলাই) সন্ধ্যায় জিন্দাবাজারস্থ একাডেমির নিজস্ব কার্যালয়ে এই সভা...
লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার দুপুরে রাজধানীর মিরপুরের একটি হাসপাতালে তিনি...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটের ইতিহাস ও ঐতিহ্য লোকসংগীত, বাউল সাধনা এবং সমৃদ্ধ সাংস্কৃতিক উত্তরাধিকারের সঙ্গে...