মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল...
মৌলভীবাজারের বড়লেখা-জুড়ী আঞ্চলিক মহাসড়কের বড়লেখা উপজেলার হাতলিয়া এলাকায় পিকআপভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক সৌদি ফেরত প্রবাসীর...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার পৃথক পৃথক দুটি স্থান থেকে একই দিনে দুটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে তাদের প্রাকৃতিক বনে পুনরায় ছেড়ে দেওয়া হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে শ্রীমঙ্গলের মৌলভীবাজার সড়কের ৫ নম্বর পুল এলাকায় বন্ধন কমিউনিটি সেন্টারের পাশ থেকে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা সাপটি উদ্ধার করেন। সাপটি দৈর্ঘ্যে ১৮ ফুট লম্বা ও ওজন আনুমানিক ৩৫ কেজি। পরে সেটি স্থানীয় বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয়রা জানান, সকালে বন্ধন কমিউনিটি সেন্টারের পাশ দিয়ে যাওয়ার সময় ওই এলাকার ওয়াসিম মিয়া অজগর সাপটি দেখতে পান।
মুহূর্তে খবরটি ছড়িয়ে পড়লে সাপটি দেখতে উৎসুক জনতার ভিড় জমে। এত বড় সাপ দেখে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।
এসময় কিছু মানুষ সাপটিকে মেরে ফেলতে চাইলে সচেতন কয়েকজন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, খবর পেয়ে রাজদীপ দেব দীপ ও বাবুল রবিদাসকে সঙ্গে নিয়ে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। সাপটির দৈর্ঘ্য প্রায় ১৮ ফুট এবং ওজন আনুমানিক ৩৫ কেজি।
স্বপন দেব সজল বলেন, সাপ আমাদের পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই লোকালয়ে কোনো সাপ দেখা গেলে আতঙ্কিত না হয়ে বা প্রাণীটির ক্ষতি না করে উদ্ধারকারী সংস্থাকে খবর দিন।
এদিকে, মঙ্গলবার সকালে লাউয়াছড়া জাতীয় উদ্যানের পার্শ্ববর্তী চা জনপদ ফুলবাড়ি চা বাগান থেকে ১৭ ফুট দৈর্ঘ্যের একটি বিশালাকৃতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সকালে চা বাগানের শ্রমিকরা হঠাৎ করে এই সাপটিকে দেখে আতঙ্কিত হয়ে পড়ে। অবশেষে বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে এলাকাবাসী ভিড় করতে থাকেন।
বন্যপ্রাণী উদ্ধারকারী চঞ্চল গোয়ালা জানান, ফুলবাড়ি চা বাগানের ম্যানেজার আমাকে ফোন দিয়ে জানিয়েছেন যে, চা পাতা চয়ন করার সময় চা শ্রমিকরা অজগর সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়ে।
তিনি বলেন, সাপটিকে উদ্ধার করার কথা বললে আমি ঘটনাস্থলে ছুটে যাই এবং গিয়ে উপস্থিত সবাইকে বলি যে– ভয় না পাওয়ার জন্য। আরও বলি– ‘অজগর সাপ আমাদের বন্ধু। চা বাগানের ভেতর গেছো ইঁদুর ও ধানক্ষেতের ইঁদুর খেয়ে অজগর আমাদের অনেক উপকার করে থাকে। এরা একটি নির্বিষ প্রজাতির সাপ।’
পরে বন বিভাগের দিকনির্দেশনায় এ সাপ দুটিকে প্রাকৃতিক বনে রেসকিউ করা হয়।
এসএ/সিলেট
মৌলভীবাজারের বড়লেখা-জুড়ী আঞ্চলিক মহাসড়কের বড়লেখা উপজেলার হাতলিয়া এলাকায় পিকআপভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক সৌদি ফেরত প্রবাসীর...
শ্রীমঙ্গল উপজেলায় পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে এক বছরে এক লাখ বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির...
মৌলভীবাজারের কুলাউড়ায় দুবাই প্রবাসী সোহেল মিয়ার কাছ থেকে দশ লক্ষ টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এমনকি ভোগদখলে থাকা ওই প্রবাসীর ৫৭...
মৌলভীবাজারের রাজনগরে সুদের টাকার চাপ ও মারধরের অভিযোগের মধ্যে কীটনাশক পান করার পর এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার (২২ জুলাই)।...
মৌলভীবাজারে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ অজিত পাত্র নামে মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশ বুধবার...