নগরীতে ১১টি যানবাহনের চালককে জরিমানা...
সিলেট শহর ও আশেপাশের এলাকায় শব্দদূষণ রোধ এবং অবৈধ হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধে কঠোর অবস্থান নিয়েছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (২৮ জুলাই) মহানগরীর...
ছবি সংগৃহীত
সিলেট শহর ও আশেপাশের এলাকায় শব্দদূষণ রোধ এবং অবৈধ হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধে কঠোর অবস্থান নিয়েছে পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার (২৮ জুলাই) মহানগরীর শাহপরান (রহ.) থানাধীন সদর উপজেলার মুরাদপুর ও শাহপরান এলাকায় এক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ১১টি যানবাহনের চালককে মোট ৬,০০০ টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে যানবাহনগুলো থেকে ১৪টি অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
জানা যায়, পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগ ও সিলেট জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সিলেট বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার।
এসময় পরিবেশ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফাইজুল কবির এবং প্রসিকিউটর হিসেবে বিভাগীয় কার্যালয়ের সিনিয়র টেকনিশিয়ান আল মামুন উপস্থিত ছিলেন। এসময় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-০৯) সিলেটের একটি দল অভিযানে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা প্রদান করে।
অভিযান চলাকালে ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬’ এবং ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)’ লঙ্ঘনের দায়ে মোট ১১ জন পরিবহন চালককে জরিমানার আওতায় আনা হয়।
তারা হলেন- সিলেটের জৈন্তাপুর উপজেলার সারীঘাট এলাকার আলম মিয়া ৫০০ টাকা, পশ্চিম ঠাকুরের মাটি এলাকার জাহিদুল ইসলাম ৫০০ টাকা, করের মাটি এলাকার জাবেদ ১০০০ টাকা, সারীঘাট এলাকার দিলদার হোসেন ৫০০ টাকা, গোয়াইনঘাট মোহাম্মদপুর এলাকার আমির ৫০০ টাকা, জৈন্তাপুর বিড়াইমারা এলাকার রেজাউল করিম ৫০০ টাকা, জৈন্তাপুর সারীঘাট এলাকার রিয়াজ ৫০০ টাকা, জৈন্তাপুর আসামপাড়া এলাকার তাজুল ইসলাম ৫০০ টাকা, জৈন্তাপুর কেডি এলাকার আলাল ৫০০ টাকা, জৈন্তাপুর আসামপাড়া এলাকার রফিকুল ইসলাম ৫০০ টাকা এবং বগুড়া জেলার সারীকান্দি নারসি এলাকার মো. সুমন ৫০০ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবুল কালাম আজাদ জানান, সিলেট বিভাগের জেলাগুলোতে উচ্চ শব্দ সৃষ্টিকারী অবৈধ হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এই অবস্থান কঠোর থাকবে। পরিবেশ রক্ষা ও সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি কমাতে নিয়মিত বিরতিতে এমন অভিযান অব্যাহত রাখা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
এসএ/সিলেট
সিলেট শহর ও আশেপাশের এলাকায় শব্দদূষণ রোধ এবং অবৈধ হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধে কঠোর অবস্থান নিয়েছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (২৮ জুলাই) মহানগরীর...
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, যুগোপযোগী, আধুনিক ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। শিক্ষাকে...
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে...
সিলেটের কাজির বাজার এলাকায় ‘সেলফি ব্রিজে’ ফুটবল খেলাকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হামলায় এক যুবক নিহত এবং দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক...
মহানগরীর কাজির বাজার ব্রিজের উপর ফুটবল খেলার দ্বন্দ্ব নিয়ে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ওই...