বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ উপলক্ষে কুলাউড়ায় র‍্যালী ও আলোচনা সভা

post-title

ছবি সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য হলো—"জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান"।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এই উপলক্ষে আয়োজিত বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বর্ণালী দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: তানজিমুল রাফি, এমওডিসি ডা. মোছা. সারমিন ফারহানা জেরিন, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ জামানওয়ারা বেগম,  ছদরুনেচ্ছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামসুর নাহার, কুলাউড়া উপজেলা প্রেসক্লাব সভাপতি এম মছব্বির আলী, সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা শিশুর প্রথম খাবার হিসেবে শালদুধের অপরিহার্যতার কথা তুলে ধরেন এবং জন্মের ছয় মাস পর্যন্ত শিশুকে শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ানোর জন্য মায়েদের প্রতি আহ্বান জানান।

উক্ত অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, পুষ্টি কর্মকর্তা এবং বিভিন্ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা টেকসই পুষ্টি নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে মাতৃদুগ্ধ পানের সচেতনতা আরও বেগবান করার ওপর জোর দেন।



এসএ/সিলেট