শ্রীমঙ্গলে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ...
‘মাতৃদুগ্ধ শিশুর অধিকার, মায়ের স্নেহের উপহার’—এই বার্তাকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারে শ্রীমঙ্গলের হাইল হাওর থেকে একটি অজগর উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। রোববার (২ আগস্ট) সকালে সাপটি উদ্ধার করা হয়।
জানা যায়, শ্রীমঙ্গল হাইল হাওরে ধান রোপণের জন্য জমি পরিষ্কারের সময় হঠাৎ একটি সাপ দেখতে পান স্থানীয় কৃষক। সাপটি দেখতে পেয়ে উদ্ধার করার জন্য বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে যোগাযোগের চেষ্টা করেন।
তবে তাৎক্ষণিকভাবে কারও নম্বর না পাওয়ায় সাপটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেন। পরবর্তীতে মুহিবুর রহমান নামক এক ব্যক্তি সাপটিকে না মারার জন্য সবাইকে অনুরোধ করেন। এরপর বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের নম্বর সংগ্রহ করে তিনি বিষয়টি জানান।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসেন। পরবর্তীতে সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
শ্রীমঙ্গল বনরেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, সাপটি বনে অবমুক্ত করা হবে।
এসএ/সিলেট
‘মাতৃদুগ্ধ শিশুর অধিকার, মায়ের স্নেহের উপহার’—এই বার্তাকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও...
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য হলো—"জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই...
মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন আকস্মিক পরিদর্শন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শনিবার সকালে তিনি স্টেশনটি...
মৌলভীবাজারের কমলগঞ্জে ১৭ বছর বয়সী এক তরুণীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে লায়েস আহমেদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত...
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের আলিসারকুল (বরপাড়া) এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে আনুমানিক ৮ হাজার ঘনফুট...