নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার...
সিলেটে পুলিশের অভিযানে ৩৫জনকে গ্রেপ্তার করা হয়েছে। ব্যবস্থা নেওয়া হয়েছে ৭৬টি যানবাহনের বিরুদ্ধে। রবিবার বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম...
ছবি সংগৃহীত
বৃটেন সফররত সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার সঙ্গে যুক্তরাজ্য ভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান ‘দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল’-এর ট্রাস্টিবৃন্দের এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সাক্ষাৎকালে ট্রাস্টিবৃন্দ বিশ্বনাথ উপজেলায় নির্মাণাধীন ‘ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল’-এর সার্বিক অগ্রগতি, চলমান নির্মাণ কাজ, বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, আর্থিক হিসাব-নিকাশ, দাতাদের অবদান এবং হাসপাতালের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সংসদ সদস্যকে বিস্তারিতভাবে অবহিত করেন। তাঁরা জানান, হাসপাতালটি সম্পূর্ণ অলাভজনক ও জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে গড়ে তোলা হচ্ছে, যার মূল লক্ষ্য বিশ্বনাথসহ আশপাশের এলাকার সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।
সংসদ সদস্য বেগম তাহসিনা রুশদীর লুনা ট্রাস্টিবৃন্দের উপস্থাপনা মনোযোগ সহকারে শোনেন এবং এ মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের মানবিক উদ্যোগে নির্মিত এ হাসপাতাল ভবিষ্যতে এলাকার স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হাসপাতালটির সফল বাস্তবায়ন ও কার্যক্রম পরিচালনার জন্য তিনি তাঁর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন ‘দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল’-এর ট্রাস্টি ও সেক্রেটারি জেনারেল মোঃ আয়াছ মিয়া, ট্রাস্টি আবুল হাশিম বিএসসি, ট্রাস্টি মৌলানা সিরাজুল ইসলাম সাদ, ট্রাস্টি আশিক আলী ও ট্রাস্টি শাহ সোহেল আমিন।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষ হাসপাতালের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করে জনগণের জন্য স্বাস্থ্যসেবার দ্বার উন্মুক্ত করার লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। ট্রাস্টিবৃন্দ সংসদ সদস্যের আন্তরিকতা, মূল্যবান পরামর্শ এবং সহযোগিতার আশ্বাসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত সহযোগিতায় ‘ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল’ বিশ্বনাথ অঞ্চলের মানুষের জন্য একটি আধুনিক, নির্ভরযোগ্য ও মানবিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিণত হবে।
এসএ/সিলেট
সিলেটে পুলিশের অভিযানে ৩৫জনকে গ্রেপ্তার করা হয়েছে। ব্যবস্থা নেওয়া হয়েছে ৭৬টি যানবাহনের বিরুদ্ধে। রবিবার বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম...
মহানগরীর বিভিন্ন স্থানে অননুমোদিত সিগারেট ও ভারতীয় অবৈধ সিগারেট বিক্রির দায়ে দুইটি প্রতিষ্ঠানকে প্রায় দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। রবিবার বিকাল...
বৃটেন সফররত সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার সঙ্গে যুক্তরাজ্য ভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান ‘দি ওয়ান পাউন্ড জেনারেল...
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, একটি এলাকার ব্যবসা-বাণিজ্যের প্রসার ও সার্বিক উন্নয়নে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প...
সিলেট শহরতলীর খাদিমনগর ইউনিয়নের কালাগুল মৌজার প্রায় ২০ একর মালিকানাধীন ও দীর্ঘদিনের ভোগদখলীয় ভূমি দখলের চেষ্টা, চাঁদা দাবি, লুটপাট, বসতঘরে ভাঙচুর এবং...