কানাইঘাটে চোরাকারবারিদের পিকআপের...
সিলেটের কানাইঘাটে ভারতীয় জিরাবোঝাই চোরাকারবারিদের পিকআপের ধাক্কায় গুরুতর আহত ফারুক আহমদ (৬৫) মারা গেছেন। বুধবার ভোররাতে (১৯ আগস্ট) উন্নত চিকিৎসার জন্য ঢাকায়...
ছবি সংগৃহীত
সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ ৫৫ হাজার টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
বুধবার (১৯ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী কালাসাদেক, তামাবিল, সোনারহাট, সোনালীচেলা, পাথরকোয়ারী, প্রতাপপুর, বিছনাকান্দি ও সংগ্রাম বিওপি এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভারতীয় জিরা, মহিষ, কসমেটিকস, চকলেট, কম্বল, সুপারি, ফল, জুস, শনপাপড়ি, বিড়ি, বিস্কুট, চা-পাতা ও কিসমিসসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়। একই সঙ্গে অবৈধ বালু-পাথর বহনকারী বাংলাদেশি বারকি নৌকাও আটক করতে সক্ষম হয় বিজিবি।
জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৩০ লাখ ৫৫ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, জব্দকৃত চোরাচালানি মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএ/সিলেট
সিলেটের কানাইঘাটে ভারতীয় জিরাবোঝাই চোরাকারবারিদের পিকআপের ধাক্কায় গুরুতর আহত ফারুক আহমদ (৬৫) মারা গেছেন। বুধবার ভোররাতে (১৯ আগস্ট) উন্নত চিকিৎসার জন্য ঢাকায়...
সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ ৫৫ হাজার টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। বুধবার...
সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে ৮ রোহিঙ্গাকে ভারতে পাচারের চেষ্টাকালে থানা পুলিশের হাতে গত সোমবার গ্রেফতারকৃত ৪ মানব পাচারকারী সদস্যকে...
সিলেটে মহাসড়কে অনুমোদনহীনভাবে চলাচলকারী স্লিপার বাসের বিরুদ্ধে অভিযানে নেমেছে প্রশাসন। মঙ্গলবার বিকেলে সিলেট নগরের কদমতলী বাস টার্মিণাল ও হুমায়ুন রশীদ...
সিলেট মহানগরীর কোতোয়ালী থানাধীন উপশহর এলাকা থেকে বিদেশী নকল টাকাসহ সন্দেহভাজন দুইজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে জনসাধারণ। মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা...