সিলেট জেলা প্রশাসনের ফোন...
সিলেট জেলা প্রশাসনের ফোন হ্যাকড করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা চাওয়ার অভিযোগ পাওয়া গেছে। জেলা প্রশাসনের মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ নাম্বার (০১৭৩০৩৩১০২২)...
ছবি সংগৃহীত
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে বিশেষ ক্ষমতা আইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৯২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে ও আরোও ৬০/৭০ জনকে অজ্ঞাতনামা অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ১৭ (তাং ২১.০৮.২০২৬ইং)।
শুক্রবার (২১ আগস্ট) রাতে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারায় উপজেলার অলংকারী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইরন মিয়া (৫৫) বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলা দায়েরের পর শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে মামলার এজাহারনামীয় অভিযুক্ত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিশ্বনাথ পৌরসভার ১নং ওয়ার্ড শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম (৪০)’কে গ্রেপ্তার করেছে। সে পৌর শহরের অলংকারী গ্রামের মৃত তজম্মুল আলীর ছেলে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিশ্বনাথ উপজেলা শাখার আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদকে প্রধান অভিযুক্ত করে দায়ের করা মামলায় উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজ মিয়া, সদস্য কবির আহমদ কুব্বার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইট, বিশ্বনাথ পৌরসভার সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা শাখার সদস্য রফিক হাসান, ফজর আলী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পৌর শাখার আহবায়ক আব্দুল জলিল জালাল, যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, সদস্য শংকর দাস শংকু, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের খাজাঞ্চী ইউনিয়ন শাখার সভাপতি আব্দুর নূর, সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার শেখ ফজর রহমান প্রমুখ’সহ ৯২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া মামলায় আরোও ৬০/৭০ জনকে অজ্ঞাতনামা অভিযুক্ত করা হয়েছে। এদিকে ওই মামলায় বিশ্বনাথ উপজেলার পাশাপাশি ওসমানীনগর উপজেলার একাধিক ব্যক্তিকেও এজাহারনামীয় অভিযুক্ত করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, অভিযোগকারীর টাইপকৃত লিখিত অভিযোগ পাওয়ার পর ফৌজদারি কার্যবিধির ১৫৪ ধারার বিধান অনুযায়ী এফআইআর রেকর্ড করে মামলাটি রুজু করা হয়।
মামলাটি তদন্ত করছেন বিশ্বনাথ থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ শামসুল হক সুমন।
বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলায় আবদুল কাইয়ুমকে গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান মামলার সততা নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
এসএ/সিলেট
সিলেট জেলা প্রশাসনের ফোন হ্যাকড করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা চাওয়ার অভিযোগ পাওয়া গেছে। জেলা প্রশাসনের মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ নাম্বার (০১৭৩০৩৩১০২২)...
সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ ৪ জন নিহত হয়েছেন। শনিবার বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও...
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে বিশেষ ক্ষমতা আইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৯২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে ও আরোও ৬০/৭০ জনকে অজ্ঞাতনামা...
মহানগরীকে সম্পূর্ণ অপরাধমুক্ত, নিরাপদ ও সুশাসিত নগরী হিসেবে গড়ে তুলতে অপরাধীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উদ্যোগে নতুন একটি ডিসপ্লে ও সেলস সেন্টার উদ্বোধন করা হয়েছে। গতকাল...