নগরীতে ৫ ঘন্টার চিরুনি...
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় পাঁচ ঘণ্টাব্যাপী বিশেষ চিরুনি...
ছবি সংগৃহীত
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের সকল সিটি করপোরেশনের প্রশাসকরা। এ সময় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেট নগরীর চলমান উন্নয়ন কর্মকাণ্ড ও নাগরিক সেবার সার্বিক পরিস্থিতি মন্ত্রীর কাছে তুলে ধরেন।
রোববার (২৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ দেশের বিভিন্ন সিটি করপোরেশনের প্রশাসকরা মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সৌজন্য বিনিময় করেন।
মতবিনিময়কালে নবনিযুক্ত স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী, কার্যকর ও জনমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, জনগণই সকল ক্ষমতার উৎস। বিগত দিনের অনিয়ম ও স্থবিরতা কাটিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জনগণের প্রত্যক্ষ সেবা নিশ্চিত করার জন্য একটি কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করা হবে।
সাক্ষাৎকালে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেট সিটি করপোরেশনের চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, সম্প্রসারিত ওয়ার্ডগুলোর উন্নয়ন, নগরীর অবকাঠামো উন্নয়ন এবং নাগরিক সেবার সার্বিক পরিস্থিতি সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। এ সময় তিনি সিলেট নগরীর উন্নয়ন কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন এবং নাগরিক সেবা আরও কার্যকর করার বিষয়ে মন্ত্রীর সহযোগিতা কামনা করেন।
মন্ত্রী দেশের প্রতিটি সিটি করপোরেশন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে জনকল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
মতবিনিময় সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্থানীয় সরকার বিভাগের সচিব শহিদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় পাঁচ ঘণ্টাব্যাপী বিশেষ চিরুনি...
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ রানা বলেছেন, একজন পরিবহন শ্রমিকের মৃত্যু শুধু একজন মানুষের মৃত্যু নয়, এর সঙ্গে একটি পরিবারের...
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে...
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সরকারের সাবেক পররাষ্ট্র...
নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট ওয়াসার চেয়ারম্যান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির...