বাদাঘাটে বিপুল পরিমাণ ভারতীয় চকলেটসহ আটক ১

post-title

ছবি সংগৃহীত

সিলেট মেট্রোপলিটন ডিবি পুলিশের অভিযানে একজনকে আটক করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে ডিবি পুলিশ জালালাবাদ থানার বাদাঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মো. ফারুক মিয়া নরসিংদীর পলাশ থানার মো. জয়নাল আবেদীনের ছেলে।

পুলিশ জানায়, বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে বাদাঘাট মডেল স্কুল এ্যান্ড কলেজ এর বিপরীত পাশে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় চোরাই চকলেট ও চোরাচালানে ব্যবহৃত একটি TOYOTA কাভার্ড ভ্যান (রেজিঃ নং-ঢাকা মেট্রো-ম ৫১-৭৩২৯) জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ৩০ হাজার ৭৬০ টাকা।  সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে জালালাবাদ থানার মামলা নং-, তাং-২৬/০৮/২০২৬খ্রি. ধারা-The special Power Act 1974 এর 25B(1)(B)/25D রুজু  হয়। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।



এসএ/সিলেট