ধোপাগুল থেকে ৪৮ বোতল হুইসকি’...
সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল এলাকার একটি হোটেলের সামনে অভিযান চালিয়ে ‘এসি ব্ল্যাক পিউর গ্রেইন ডিলাক্স হুইসকি’ মদসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।...
ছবি সংগৃহীত
সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল এলাকার একটি হোটেলের সামনে অভিযান চালিয়ে ‘এসি ব্ল্যাক পিউর গ্রেইন ডিলাক্স হুইসকি’ মদসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) পৌনে ১১টার দিকে অভিযান দিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জুনেদ সিলেটের জৈন্তাপুর থানার চতুল এলাকার মৃত আব্দুস ছত্তার মিয়ার ছেলে। বর্তমানে সিলেট শাহপরাণ (রহ.) থানাধীন পীরেরবাজার এলাকার স্বপন মিয়ার বাসার ভাড়াটিয়া।
পুলিশ জানায়, বুধবার (২৬ আগস্ট) পৌনে ১১টার দিকে এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল পয়েন্টস্থ ভাই ভাই হোটেলের সামনে অভিযান পরিচালনা করে। এসময় একটি সিএনজি চালিত অটোরিকশা (রেজি নং-সিলেট-থ- ১১-৪৮৯৬) সিগনাল দিয়ে তল্লাশী চালানো হয়।
এসময় সিএনজি চালিত অটোরিকশার ভেতর থেকে ৪৮ বোতল ‘এসি ব্ল্যাক পিউর গ্রেইন ডিলাক্স হুইসকি’ মদসহ একজনকে গ্রেফতার করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, ‘উক্ত ঘটনার বিষয়ে এয়ারপোর্ট থানার মামলা নং-২৩, তারিখ-২৭/০৮/২০২৬খ্রি. ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর সারণীর ২৪(খ)/৩৮/৪১ রুজু হয়। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’
এসএ/সিলেট
সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল এলাকার একটি হোটেলের সামনে অভিযান চালিয়ে ‘এসি ব্ল্যাক পিউর গ্রেইন ডিলাক্স হুইসকি’ মদসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।...
দক্ষিন সুরমা পুলিশ কদমতলী ফল বাজার থেকে এক জনকে আটক করেছে। বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক জামিল আহমদ শাবেল গোয়াইনঘাট...
সিলেটে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড পরিদর্শন ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠক করেছেন নবনিযুক্ত পরিচালক...
গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)-এর উদ্যোগে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট)...
সিলেট মেট্রোপলিটন ডিবি পুলিশের অভিযানে একজনকে আটক করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে ডিবি পুলিশ জালালাবাদ থানার বাদাঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে...