গোয়াইনঘাটে অবৈধভাবে পাথর ও...
সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন বন্ধে পৃথক অভিযান পরিচালনা করা করেছে প্রশাসন। এ সময় বিপুল পরিমাণ পাথর জব্দ করা হয় এবং পাশাপাশি অবৈধ বালু...
ছবি সংগৃহিত
মহানগরীর দক্ষিণ সুরমা এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও একটি হবিগঞ্জ এক্সপ্রেসের বাস এবং একটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় মোটরসাইকেল আরোহী দুইজন আহত হন।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে মহানগরীর দক্ষিণ সুরমা এলাকার বঙ্গবীর রোডে লাউয়াই শাপলা গেইটের সামনে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, শুক্রবার (২৮ আগস্ট) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে মহানগরীর দক্ষিণ সুরমা এলাকার বঙ্গবীর রোডে লাউয়াই শাপলা গেইটের সামনে দ্রুতগতির একটি হবিগঞ্জ এক্সপ্রেস বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা ও একটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় মোটরসাইকেল আরোহী দুইজন আহত হন।
স্থানীয়রা মিলে দ্রুত আহত দুইজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালায়।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উজ্জামান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে আহত দুইজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এই সময় ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত তিনটি গাড়ি (সিএনজিচালিত অটোরিকশা ও একটি হবিগঞ্জ এক্সপ্রেসের বাস এবং মোটরসাইকেল উদ্ধার করে দক্ষিণ সুরমা থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএ/সিলেট
সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন বন্ধে পৃথক অভিযান পরিচালনা করা করেছে প্রশাসন। এ সময় বিপুল পরিমাণ পাথর জব্দ করা হয় এবং পাশাপাশি অবৈধ বালু...
আপত্তি আর বাধা উপক্ষো করে অবশেষে সিলেটের বিয়ানীবাজারে উৎসবমুখর পরিবেশে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার লাউতা ইউনিয়নের সোনাই নদীতে এ বাইচ...
সিলেট সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। শুক্রবার (২৮ আগস্ট) বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন...
স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো একদিনের সরকারি সফরে সিলেট আসছেন সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তাঁর এই সফরে সীমান্ত...
মহানগরীর দক্ষিণ সুরমা এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও একটি হবিগঞ্জ এক্সপ্রেসের বাস এবং একটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় মোটরসাইকেল...